Skip to content
আগস্ট 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হামিমের হাওড়ার দোকানে নজর তদন্তকারীদের; এখান থেকেই টার্গেটদের উপর নজর রাখা হত বলে অনুমান

হামিমের হাওড়ার দোকানে নজর তদন্তকারীদের; এখান থেকেই টার্গেটদের উপর নজর রাখা হত বলে অনুমান

Online Desk আগস্ট 2, 2026
20263107369f.jpg

ওঙ্কার ডেস্ক: পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার হওয়া সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গি মহম্মদ হামিম মণ্ডলকে ঘিরে তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স-এর তদন্তে জানা গিয়েছে, হাওড়ার পিলখানা এলাকায় একটি ছোট দোকান ও পোশাক কারখানায় কাজ করার আড়ালে দীর্ঘদিন ধরে সে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গতিবিধির উপর নজরদারি চালাত। তদন্তকারীদের দাবি, বিশেষভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চলাফেরা, কর্মসূচি এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ করাই ছিল তার অন্যতম লক্ষ্য।
তদন্তে উঠে এসেছে, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পাকিস্তানভিত্তিক জঙ্গি চক্রের সঙ্গে হামিমের যোগাযোগ গড়ে ওঠে। ধীরে ধীরে সে জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত হয় এবং বিদেশে থাকা হ্যান্ডলারদের নির্দেশে পশ্চিমবঙ্গে একটি স্লিপার সেল গড়ে তোলার দায়িত্ব পায় বলে অভিযোগ। সেই নির্দেশ মেনেই সে নিজের পরিচয় গোপন রেখে হাওড়ায় কাজ শুরু করে। তদন্তকারীদের মতে, ওই দোকান ও কারখানায় কাজ করার ফলে এলাকার মানুষের কাছে সন্দেহের উদ্রেক না করেই সে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াত এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়। এসটিএফ সূত্রের দাবি, হাওড়ায় থাকার সময় শুভেন্দু অধিকারীর বিভিন্ন সভা, সফর, কনভয়ের রুট এবং নিরাপত্তা সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করে বিদেশে থাকা হ্যান্ডলারদের কাছে পাঠাত হামিম। তদন্তকারীদের অভিযোগ, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে নিয়মিত পাকিস্তানভিত্তিক যোগাযোগকারীদের সঙ্গে তথ্য আদানপ্রদান করত সে। তার মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য ডিজিটাল ডিভাইস থেকে একাধিক চ্যাট, যোগাযোগের নথি এবং গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
তদন্তকারীদের দাবি, হামিম শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেই নয়, আরও কয়েকজন রাজনৈতিক নেতা, প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ কর্তাদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করছিল। এছাড়াও পুলিশের পোশাক ও আধাসামরিক বাহিনীর ইউনিফর্ম সংগ্রহের চেষ্টার প্রমাণও তদন্তে মিলেছে। নিরাপত্তা বলয় ভেদ করে সংবেদনশীল এলাকায় প্রবেশের উদ্দেশ্যেই এই পরিকল্পনা করা হয়েছিল বলে সন্দেহ তদন্তকারীদের। তদন্তে আরও উঠে এসেছে, হামিমের আর্থিক লেনদেন, বিদেশি যোগাযোগ এবং ডিজিটাল নেটওয়ার্ক অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরিচালিত হত। বিভিন্ন এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম ব্যবহার করে সে যোগাযোগ রাখত, যাতে গোয়েন্দাদের নজর এড়ানো যায়। তদন্তকারীরা এখন তার সমস্ত যোগাযোগের উৎস, আর্থিক সহায়তার পথ এবং সম্ভাব্য সহযোগীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।

Post Views: 29

Continue Reading

Previous: হকার সমস্যার স্থায়ী সমাধানে নবান্নের উদ্যোগ, গঠিত হতে চলেছে স্টেট মনিটরিং কমিটি
Next: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর আয়ে ছেলের মার্কিন পড়াশোনা? অভিজিৎ দীপকের পারিবারিক আর্থিক উৎস খতিয়ে দেখার দাবি RTI কর্মীর

সম্পর্কিত গল্প

TRUMP-1.png

ইরানের উপর হামলা শেষ মুহুর্তে প্রত্যাহার মার্কিনসেনার; বিশ্বের ভবিষ্যতের কারণে এই পদক্ষেপ, দাবি ট্রাম্পের

Online Desk আগস্ট 2, 2026
abhijit-dipke.png

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর আয়ে ছেলের মার্কিন পড়াশোনা? অভিজিৎ দীপকের পারিবারিক আর্থিক উৎস খতিয়ে দেখার দাবি RTI কর্মীর

Online Desk আগস্ট 2, 2026
Untitled.png

হকার সমস্যার স্থায়ী সমাধানে নবান্নের উদ্যোগ, গঠিত হতে চলেছে স্টেট মনিটরিং কমিটি

Online Desk আগস্ট 2, 2026

You may have missed

TRUMP-1.png

ইরানের উপর হামলা শেষ মুহুর্তে প্রত্যাহার মার্কিনসেনার; বিশ্বের ভবিষ্যতের কারণে এই পদক্ষেপ, দাবি ট্রাম্পের

Online Desk আগস্ট 2, 2026
abhijit-dipke.png

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর আয়ে ছেলের মার্কিন পড়াশোনা? অভিজিৎ দীপকের পারিবারিক আর্থিক উৎস খতিয়ে দেখার দাবি RTI কর্মীর

Online Desk আগস্ট 2, 2026
20263107369f.jpg

হামিমের হাওড়ার দোকানে নজর তদন্তকারীদের; এখান থেকেই টার্গেটদের উপর নজর রাখা হত বলে অনুমান

Online Desk আগস্ট 2, 2026
Untitled.png

হকার সমস্যার স্থায়ী সমাধানে নবান্নের উদ্যোগ, গঠিত হতে চলেছে স্টেট মনিটরিং কমিটি

Online Desk আগস্ট 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.