Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মোদী-শাহের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দুর, মন্ত্রিসভায় দিলীপ, অগ্নিমিত্রা

মোদী-শাহের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দুর, মন্ত্রিসভায় দিলীপ, অগ্নিমিত্রা

Online Desk মে 9, 2026
suvendu-oath.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যপাল আরএন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু। শুধু তাই নয় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভবানীপুরের বিধায়ক। বাংলায় শপথ বাক্য পাঠ করেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু ছাড়াও এদিনি মন্ত্রী হিসেবে শপথ নেনে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া। শুভেন্দুর পর শপথ নেন দিলীপ ঘোষ। তার পর অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। শনিবার ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রয়েছেন মঞ্চে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল প্যাটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিং চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ উপস্থিত রয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে বাঙালিয়ানার ছোঁয়া ব্রিগেডে। বিভিন্ন লোকনৃত্যের পাশাপাশি বাঙালি খাবারেরও আয়োজন করা হয়েছে মঞ্চের কাছে। ২০টি ঝালমুড়ির স্টল, মিষ্টির ৫টি স্টলের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ মে বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। ২৯৩ আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করেছে বিজেপি। ভোটের আগে থেকেই বিজেপির কেন্দ্রিয় নেতারা আত্মবিশ্বাসের সুরে জানিয়েছিলেন পদ্ম শিবির জিততে চলেছে বলে। এমনকি বুথফেরত সমীক্ষায়ও দাবি করা হয়েছিল বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে বলে।

Post Views: 165

Continue Reading

Previous: সকলকে চমকে দিয়ে কলকাতায় পা রাখলেন আমির, বাড়ছে জল্পনা
Next: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নিলেন আরও পাঁচজন, আর কারা কারা থাকছেন নয়া মন্ত্রিসভায়?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.