Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দ্রুত ১৫ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য শিক্ষা দফতর, আশ্বাস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

দ্রুত ১৫ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য শিক্ষা দফতর, আশ্বাস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

Online Desk মার্চ 15, 2026
BRATYA-BASU.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় সরকারি স্কুল গুলি ধুকছে। শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যে জলঘোলা কম হয়নি। এবার ভোটের আগে দ্রুত শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দ্রুত ১৫ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য শিক্ষা দফতর, এমন আশ্বাস দিয়েছেন ব্রাত্য বসু। শনিবার দুপুরে রাজারহাট-গোপালপুর বিধাননসভা কেন্দ্র অধীনস্থ বিধাননগর পুরসভার তেঘরিয়া শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়কে বাংলা মাধ্যম থেকে সরকারিভাবে কো-এড ইংরেজি ও বাংলা মাধ্যম স্কুলের উন্নতিকরণের অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষক নিয়োগ ইস্যুতে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
স্কুল শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে দ্রুত ২৬ হাজার অনিশ্চিত প্রার্থীরা চাকরি ফিরে পাবেন বলে জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে মিড-ডে মিল, স্কুল উন্নতির টাকা আটকে রাখা-সহ কেন্দ্রীয় বিজেপি সরকারের বঞ্চনাকে নিশানা করেন শিক্ষামন্ত্রী।
সরকারি স্কুলগুলিতে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যম চালুতে জোর দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই বাগুইআটি অঞ্চলে ১৯৪৮ সালে তৈরি প্রাচীন তেঘরিয়া শিক্ষানিকেতন বিদ্যালয়টির ইংরেজি মাধ্যমে উন্নতিকরণ হল।
তেঘরিয়া শিক্ষানিকেতন স্কুলের শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়, স্থানীয় রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি, বিধাননগর পুরসভার মেয়র পারিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী, স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি সম্রাট বড়ুয়া, প্রধান শিক্ষক বরুণ পাল, স্কুলের প্রেসিডেন্ট অনু চৌধুরি প্রমুখ।

Post Views: 108

Continue Reading

Previous: যুদ্ধবিরতির সব প্রস্তাব খারিজ ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে সংঘাত ঘিরে বাড়ছে উদ্বেগ
Next: পাইপ লাইনে গ্যাস পেলে মিলবে না সিলিন্ডার, জ্বালানি সঙ্কটে বড় ঘোষণা কেন্দ্রের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.