Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • ২৬-এর ভোট ও রাজ্য বাজেট

২৬-এর ভোট ও রাজ্য বাজেট

Online Desk ফেব্রুয়ারি 13, 2025
cm.jpg

বিপ্লব দাশ : প্রাসঙ্গকিক ভাবেই এবারের রাজ্য বাজেটের দিকে বিশেষ নজর ছিল রাজ্যবাসীর। রাজনৈতিক বিশেষজ্ঞ ও অবশ্যই বিরোধী শিবিরের কাছে রাজ্য রাজনীতির কৌশলগত কারণে এই বাজেটের গুরুত্বও ছিল অপরিসীম। যেহেতু ২৬-এ ভোট, তার আগে এটাই মমতার পূর্ণ বাজেট। ফলে এর মধ্য দিয়েই মমতা আগামী নির্বাচনে কোন পথে হাঁটতে চাইছে তার একটা আভাস থাকবে এটাই স্বাভাবিক। আর সেটাই করে দেখালেন তৃণমূলনেত্রী।

বাজেট বলছে, গ্রামীণ ভোটারই তাঁর পাখির চোখ। এক্কেবারে ৮০/৯০-এর দশকে সিপিএমের ফর্মুলায় তিনিও যে গ্রাম দিয়ে শহর ঘিরতে চাইছেন তার একটা গাঢ় অভীপ্সা লক্ষ্য করা যাচ্ছে। তাই রাজ্য সরকারি কর্মচারিদের ৪ শতাংশ মহার্ঘভাতা বাড়িয়ে মূলত মধ্যবিত্ত শহুরে জনজীবনে খানিক প্রলেপ দিলেও, বাজেট জুড়ে প্রাধান্য পেয়েছে গ্রামোন্নয়নই । গ্রান্মীণ রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা, আশা-শ্রমিক, নদীবন্ধন, গঙ্গাসাগর সেতু, সুফল বাংলা স্টল,ধান কেনার জন্য নতুন কেন্দ্র…… যেন মাটি জীবনের গন্ধ ছড়িয়ে আছে বাজেট প্রস্তাবে।

মমতার মতো এ দেশের এক দুঁদে এবং বিচক্ষণ রাজনীতিবিদের কাছে যে মাটিই শক্তির উৎস তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তাই কোনো চাকচিক্যের বালাই নেই, এক্কেবারে গ্রামবাংলার প্রাণকেই তিনি ছুঁতে চেয়েছেন। গত কয়েকটি উপনির্বাচনের দিকে চোখ রাখলে দেখা যাবে এর সত্যতা। মমতা যে আগেই ২৬-এর সেমিফাইনাল সেরে নিয়েছেন তা বাজেটের অভিমুখ দেখলে বুঝতে অসুবিধা হয় না। কিন্তু কেন এই গ্রামমুখীতা ? এর একটা বড় কারণ বোধ হয় আরজি কাণ্ড পরবর্তী পরিস্থিতি। বাংলার মানুষ এই ইস্যুতে যে স্বতস্ফূর্ত জনজাগরণ দেখেছে তা সবদিক থেকে ঐতিহাসিক। আর তার রোষ এসে পড়েছে রাজ্য সরকারের উপর, স্পষ্ট করে বললে তা ক্ষমতাসীন দলের উপর। এর সঙ্গে আছে নানান কেলেঙ্কারি জনিত অভিযোগ। ফলে ভোট এলে ১৫ বছর ক্ষমতায় থাকা একটি সরকারের বিরুদ্ধে যে অপশাসনের হাওয়া বইবে এট অস্বাভাবিক নয়। কিন্তু তা যতটা শহরাঞ্চলে, অতটাই কি গ্রামবাংলায় ? উপনির্বাচনগুলির ফলাফলেই মমতা নিশ্চয়ই বুঝে নিয়েছেন ২৬-এর ভোটে লড়াইটা কোথায় সুবিধাজনক। এবারের বাজেটে রয়েছে তারই প্রচ্ছন্ন উত্তর।

Post Views: 143

Continue Reading

Previous: বালিতে লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ট্যাক্সি,গ্যাস কাটার দিয়ে বার করা হল মৃতদেহ
Next: নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার, জবাবি হামলা ভারতের

সম্পর্কিত গল্প

BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
Survey.jpg

বাজেটের আগে স্বস্তি কেন্দ্রের, চলতি আর্থিক বছরে দেশের জিডিপি বেড়ে ৮.২ শতাংশ

Online Desk জানুয়ারি 30, 2026
H.jpg

হাইকোর্টের রায়ে উৎসাহ তুঙ্গে, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 5, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.