Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • স্বর্ণজয়ী খেলোয়াড় টিনা খাতুনকে পুলিশের সংবর্ধনা

স্বর্ণজয়ী খেলোয়াড় টিনা খাতুনকে পুলিশের সংবর্ধনা

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
BNKR-YOGA-PLAYER-FELICITATION.png

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ন্যাশানাল যোগাসন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী টিনা খাতুনকে সংবর্ধনা জানাল পুলিশ। নতুন প্রজন্মকে খেলাধুলায় আরও আগ্রহী করে তুলতে এই উদ্যোগ। রবিবার বিষ্ণুপুরের এসডিপিও মৈনাক বন্দ্যোপাধ্যায় ও কোতুলপুর থানার ওসি তাঁকে বিশেষভাবে সংবর্ধিত করেন। স্বর্ণপদক পেয়ে আপ্লুত টিনা জানান, ন্যাশানাল যোগাসন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ের পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ট্রায়ালের জন্যও মনোনীত হয়েছেন। মোবাইল আসক্তি ছেড়ে সকলকেই যোগাসনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিষ্ণুপুরের এসডিপিও মৈনাক বন্দ্যোপাধ্যায় বলেন, সারা দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে সোনা জয় করেছেন টিনা। তার এই কৃতিত্বের সঙ্গে সঙ্গে কোতুলপুরের মুখ উজ্জ্বল করেছেন তিনি। শুধু টিনা নয়, তাঁর মত সকল খেলয়াড়দের উৎসাহ দানের জন্যই পুলিশের তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হল। তিনি আরও জানান, যাতে টাকার জন্য খেলয়াড়দের কোনও অসুবিধা না হয় সে কারণে পুলিশ প্রশাসনের তরফে এই অভিনব উদ্যোগ।
অন্য দিকে টিনা বলেন, যোগাসন মনকে শান্ত করে শরীরকে সুস্থ রাখে। তাই ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্মের সব বাবা মায়ের উচিৎ, তাঁদের সন্তানদের খেলাধুলা, শরীরচর্চা বা সাঁতার শেখানো। পুলিশের তরফে সংবর্ধনা পেয়ে খুশি কোতুলপুরের বাসিন্দা টিনা। এলাকার সমবয়সীদের কাছে অনন্য দৃষ্টান্ত এই বঙ্গকন্যা।

Post Views: 250

Continue Reading

Previous: প্রাক্তন আইটি কর্মীর হাতেই ধারাবাহিক বাড়ি চুরি, উদ্ধার সোনা রূপা ও বিলাসবহুল গাড়ি
Next: “অভিনয়ে নতুনত্ব নেই…” কাজের একঘেয়েমি থেকেই অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত পঙ্কজ ত্রিপাঠী’র!! আবার কবে পর্দায় ফিরবেন অভিনেতা?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.