Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আগষ্ট নয়, পয়লা এপ্রিল থেকেই মিলবে বেকারভাতা, জানালেন মুখ্যমন্ত্রী

আগষ্ট নয়, পয়লা এপ্রিল থেকেই মিলবে বেকারভাতা, জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk ফেব্রুয়ারি 10, 2026
mamata-111.jpg

ওঙ্কার ডেস্কঃ এপ্রিল থেকেই মিলবে যুবসাথী! মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এপ্রিল থেকেই প্রতিমাসে ১৫০০ টাকা পাবেন রাজ্যের বেকাররা।
অন্তর্বর্তী বাজেটে শিক্ষিত বেকারদের জন্য যুবসাথী প্রকল্প ঘোষণা করেছে সরকার। তার নাম দেওয়া হয়েছে যুবসাথী। এই প্রকল্পে শিক্ষিত বেকার অর্থাৎ মাধ্যমিক পাশের পর যারা বেকার রয়েছেন তাঁদের প্রতিমাসে ভাতা দেওয়া হবে ১৫০০ টাকা করে। মঙ্গলবার সেই ইস্যু নিয়েই সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, আগষ্টে যুবসাথী প্রকল্প চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু তা এগিয়ে আনা হচ্ছে। এপ্রিল থেকেই মিলবে এই বেকার ভাতা।
মুখ্যমন্ত্রী জানান, এই বেকার ভাতা পাওয়ার শর্ত হল ২১ থেকে ৪০ বছর বয়সী হতে হবে। স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারের অন্যকোনও জনমুখী প্রকল্পের আওতায় থেকে থাকেন, তাহলে যুবসাথীর সুবিধা মিলবে না। প্রাথমিকভাবে পাঁচবছর প্রতিমাসে এই টাকা পাওয়া যাবে। ৫ বছর পর যদি কেউ বেকার থাকেন, সেক্ষেত্রে সরকার রিভিউ করে নেবে।
কিন্তু কীভাবে আবেদন করা যাবে এই বেকারভাতার জন্য? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যুবসাথীর আবেদনপত্র নেওয়ার জন্য দুয়ারে সরকার ধাঁচে বিধানসভা ভিত্তিতে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। আগামী ১৫ থেকে ২৬ তারিখ অবধি চলবে এই ক্যাম্প। সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আধিকারিকরা থাকবেন। সেখানেই প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করা যাবে। আবেদন করার পর মিলবে রসিদ। এমনকি এই প্রকল্প নিয়ে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপনও দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Post Views: 119

Continue Reading

Previous: অভিযুক্তকে ধরতে গিয়ে গৃহবন্দী পুলিশ
Next: ভারতীয় সেনাবাহিনীর সাহস ও বিশিষ্ট সেবার স্বীকৃতিতে বর্ণাঢ্য আয়োজন

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.