Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোট প্রচারে উত্তাপ, তৃণমূল নেতার সঙ্গে কথা কাটাকাটি অগ্নিমিত্রা পালের

ভোট প্রচারে উত্তাপ, তৃণমূল নেতার সঙ্গে কথা কাটাকাটি অগ্নিমিত্রা পালের

Online Desk মার্চ 18, 2026
AGNI.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় ভোটের মরশুম। ভোটপ্রচারে উত্তাপ বাড়ছে। ভোটপ্রচারে বেরিয়ে এবার তৃণমূল নেতার সঙ্গে বাকবিতন্ডায় জড়ালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণ কেন্দ্রে প্রচারে বেরিয়ে মুখোমুখি হন বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং তৃণমূলের স্থানীয় নেতা সিদান মণ্ডল। রানিগঞ্জ ব্লকের বল্লভপুর পঞ্চায়েত এলাকার হাটতলায় তারা মুখোমুখি হন। প্রথমে সৌজন্য বিনিময় হলেও, পরে কথার ভাজে কথা বাড়ে। এবং পরে তা বাকবিতন্ডায় গড়ায়।
সূত্রের খবর, অগ্নিমিত্রা পাল প্রথমেই তির্যক মন্তব্য করেন। বলেন, ‘সত্যের পথে থাকুন। সত্যের পথে থাকতে হবে।’ তাঁর এই মন্তব্যের জবাবে সিদান মণ্ডল পাল্টা বলেন, তিনি দীর্ঘদিন ধরেই সেই পথেই রয়েছেন। তাঁর দাবি, ২০০৮ সাল থেকে প্রশাসনের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন এবং কখনও তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি।
অগ্নিমিত্রা সরাসরি অভিযোগ তোলেন, রাজ্যে অন্যায় কাজ চলছে এবং বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটছে। পাল্টা জবাবে সিদান বলেন, গত পাঁচ বছরে তাঁদের কাজ সম্পর্কে মানুষ অবগত।
অগ্নিমিত্রা দাবি করেন, রাজ্যে শিল্প নেই, উন্নয়নের ছোঁয়া পর্যন্ত দেখা যায় না। এই পরিস্থিতির বদল প্রয়োজন। পাল্টা তৃণমূল নেতা জানান, বিজেপি শুধুমাত্র মেরুকরণ করে রাজ্যকে দখল করতে চাইছে। এই নিয়েই কথা কাটাকাটি হয়। রাজনৈতিক মহলের মতে, ভোট যত এগোবে, ততই এ ধরনের মুখোমুখি পরিস্থিতি বাড়তে পারে।

Post Views: 110

Continue Reading

Previous: ভাঙড়ে কেন প্রার্থী করা হল শওকতকে? বিক্ষোভে অনুগামীরা
Next: ইন্দোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই জীবন্ত ৮

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.