Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মহরমের খেলা দেখার সময় হাত ছুটে গেল তরোয়াল, তারপর!

মহরমের খেলা দেখার সময় হাত ছুটে গেল তরোয়াল, তারপর!

Online Desk জুলাই 16, 2024
mur.png

ভিষ্মদেব রায়, মুর্শিদাবাদঃ মহরমের আগের দিনেই ঘটে গেলো মর্মান্তিক ঘটনা। মহরমের প্রস্তুতি নিতে তরোয়াল খেলার সময় তরোয়াল ছুটে গিয়ে বুকে বিধলো এক নাবালকের। ঘটনায় মৃত্যু হলো বছর ১৩এর অসিকূল শেখের। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার জগতাই গ্রামের অধিকারীপারা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই নাবালকের বাড়ি সামসেরগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে। ইতিমধ্যেই তার দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে মহরমের জন্য তরোয়াল খেলার প্রস্তুতি চলছিল। একেবারে গঙ্গা তীরবর্তী এলাকায় প্রস্তুতি হওয়া সেই খেলা দেখছিল অনেকেই। আর পাচজনের মতো অধিকারীপারায় মহরমের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন নাবালক অসিকূল শেখ। সে সময় হাত থেকে তরোয়াল ছুটে যায় স্থানীয় যুবকের।
তাতেই বিদ্ধ হয় অসিকূল। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে নিয়ে যায়। চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি এবং সামসেরগঞ্জ থানার পুলিশ। মহরমের আগের দিনেই এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

Post Views: 87

Continue Reading

Previous: জয়ন্ত সিংয়ের ভিডিও ভাইরাল করা যুবকের বাড়িতে অর্জুন সিং
Next: মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে বিপত্তি, মৃত ২, নিখোঁজ ১ পর্যটক

সম্পর্কিত গল্প

Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
Untitled.png

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
gambhir-surya.jpg

২০২৬ এর পর ২০২৮ বিশ্বকাপই লক্ষ্য সূর্যর, ট্রফি জেতার পর জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

Online Desk মার্চ 9, 2026

You may have missed

Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
Untitled.png

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

Online Desk মার্চ 9, 2026
MOJTABA-KHAMENEI.jpg

খামেনেইয়ের উত্তরসূরি ছেলে মোজতবা, খামেনেই-পুত্রই ইরানের নয়া সুপ্রিম লিডার

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.