Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নতুন বছরে মিষ্টি খেতে প্রেমিককে বাড়িতে ডেকে গোপনাঙ্গ কেটে নিলেন মহিলা

নতুন বছরে মিষ্টি খেতে প্রেমিককে বাড়িতে ডেকে গোপনাঙ্গ কেটে নিলেন মহিলা

Online Desk জানুয়ারি 2, 2026
knife.jpg

ওঙ্কার ডেস্ক: নতুন বছর শুরুর আগে ৩১ ডিসেম্বর বর্ষবরণে মাতেন মানুষ। সেই বিশেষ দিনে মিষ্টি খাওয়ার জন্য প্রেমিককে ডেকেছিলেন ২৫ বছর বয়সী মহিলা। ৪৪ বছর বয়সী ওই ব্যক্তিকে নিজের বাড়িতে ডাকার পর তাঁর গোপনাঙ্গ কেটে নিলেন প্রেমিকা। অভিযোগ, ওই মহিলা ছুরি দিয়ে প্রেমিকের গোপনাঙ্গ কেটে দেন। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তাঁকে মুম্বইয়ের সিয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা এবং জখম পুরুষ দুজনেই বিবাহিত। তাঁরা পরকীয়া সম্পর্কে ছিলেন। অভিযুক্ত মহিলাটি আক্রান্ত পুরুষের বোনের ননদ। গত ছয় থেকে সাত বছর ধরে তাঁদের মধ্যে পরকীয়া সম্পর্ক চলছিল। জানা গিয়েছে, ওই মহিলা তাঁর প্রেমিককে চাপ দিচ্ছিলেন স্ত্রীকে ছেড়ে তাঁকে বিয়ে করার জন্য। কিন্তু তা মানতে রাজি ছিলেন না ওই ব্যক্তি। এর ফলে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত ১৮ বছর ধরে সান্তা ক্রুজ ইস্টে পরিবারের সঙ্গে তিনি বসবাস করছিলেন। কিন্তু এতে অতিষ্ঠ হয়ে, ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি ২০২৫ সালের নভেম্বরে বিহারে চলে যান। তবে, বিহারে চলে গেলেও ওই ব্যক্তির জীবনে শান্তি ছিল না। কারণ অভিযুক্ত মহিলা ফোন করে তাঁকে হুমকি দিতে থাকেন। ১৯ ডিসেম্বর মুম্বই ফিরে আসার পর, প্রেমিক মহিলাকে এড়িয়ে চলছিলেন।

গত ৩১ ডিসেম্বর, রাত প্রায় দেড়টা নাগাদ ওই মহিলা তাঁকে নববর্ষের মিষ্টি খাওয়ানোর কথা বলে নিজের বাড়িতে ডাকেন। সেই সময় ওই মহিলার সন্তানরা বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই মহিলা প্রথমে ৪৪ বছর বয়সী প্রেমিককে প্যান্ট খুলতে বলেন। আর তার পরেই রান্নাঘর থেকে একটি সবজি কাটার ছুরি নিয়ে এসে প্রেমিকের গোপনাঙ্গে আঘাত করেন। এর ফলে লোকটি গুরুতর ভাবে জখম হন। প্রচুর রক্তপাত হয়। এই অবস্থায় আক্রান্ত দ্রুত বাড়ি ফিরে যান। সেখানে তাঁর ছেলে ও বন্ধুরা তাঁকে ভিএন দেশাই হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে সিয়ন হাসপাতালে স্থানান্তর করা হয়। জখম প্রেমিকের আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত মহিলার খোঁজ চালাচ্ছে পুলিশ।

Post Views: 224

Continue Reading

Previous: পূজা রজক, এক লড়াকু ছাত্রীর নাম
Next: বারাণসীতে কর্তব্যরত সাব-ইনস্পেক্টরকে চড় বিজেপি পুরসদস্যের ছেলের; গণধোলাই করে গ্রেপ্তার

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.