Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৫৫ বছর বয়সে ১৭তম সন্তানের জন্ম দিলেন রাজস্থানের মহিলা

৫৫ বছর বয়সে ১৭তম সন্তানের জন্ম দিলেন রাজস্থানের মহিলা

Online Desk সেপ্টেম্বর 1, 2025
newborn.jpg

ওঙ্কার ডেস্ক: অভাবনীয় ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের উদয়পুরের ঝাড়োল ব্লকের মানুষজন। যে বয়সে বেশিরভাগ মহিলা তাদের নাতি-নাতনিদের নিয়ে ব্যস্ত থাকেন, সেই বয়সে নিজেই এক সন্তানের জন্ম দিলেন রাজস্থানের উদয়পুর জেলার ৫৫ বছর বয়সী এক মহিলা। জানা গিয়েছে, নবজাতকটি তাঁর ১৭তম সন্তান।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ৫৫ বছর বয়সী ওই মহিলার নাম রেখা। তিনি ঝাড়োল ব্লকের কমিউনিটি হেলথ সেন্টারে সন্তান প্রসব করেছেন। যে ঘটনাটি তীব্র আলোড়ন তৈরি করেছে লীলাবাস গ্রামে। আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং কৌতূহলী গ্রামবাসীরা রেখাকে দেখার জন্য হাসপাতালে ভিড় করেন। জানা গিয়েছে, কাভারা রাম কালবেলিয়া নামে এক ব্যক্তির সঙ্গে রেখার বিয়ে হয়। গত কয়েক দশক ধরে তিনি মোট ১৭ সন্তানের জন্ম দিয়েছেন। যার মধ্যে পাঁচটি সন্তান, অর্থাৎ চার ছেলে এবং এক মেয়ে জন্মের পরেই মারা যায়। বর্তমানে ওই দম্পতির ১২টি সন্তান জীবিত রয়েছে, যার মধ্যে রয়েছে সাত ছেলে এবং পাঁচ মেয়ে। কালবেলিয়ার পরিবারে একই ছাদের নীচে তিন প্রজন্ম জীবনযাপন করছে। তিনি বলেন, ‘আমার দুই ছেলে এবং তিন মেয়ের বিয়ে হয়েছে। তাদের প্রত্যেকেরই দুটি বা তিনটি সন্তান রয়েছ।’ অর্থাৎ ৫৫ বছর বয়সে রেখা মা হলেও তিনি ইতিমধ্যে অনেকের ঠাকুমা বা দিদিমা হয়ে গিয়েছেন।

কাভারা জানিয়েছেন, তিনি বর্জ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তাঁর সন্তানদের বিয়ের আয়োজন করতে উচ্চ সুদে ঋণ নিতে হয়েছিল বলে জানান তিনি। তাঁর অকপট স্বীকারোক্তি, ‘পরিবারের কোনও সদস্য কখনও স্কুলে যায়নি।’

Post Views: 114

Continue Reading

Previous: ইমামি ! ভারতের বাইরেও ?
Next: অক্ষরেখা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.