Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ চালু হবে ২০২৯ সালে

লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ চালু হবে ২০২৯ সালে

Online Desk জুন 12, 2025
20250612_183332.jpg

ওঙ্কার ডেস্ক: নারী ক্ষমতায়নের লক্ষ্যে এবং আইন প্রণয়নে মহিলাদের অংশ গ্রহণ বাড়াতে ২০২৩ সালে মোদী সরকার নারী শক্তি বন্ধন অধিনিয়ম পাশ করিয়েছে। তাতে লোকসভা ও রাজ্য বিধানসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা আছে। সূত্রের খবর, আগামী ২০২৯ সাল থেকে এই নিয়ম কার্যকর হবে দেশে।

২০২৯ সালে হবে দেশে লোকসভা ভোট। ওই একই বছরে হবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন। ওই বছর থেকে প্রথম কার্যকর হবে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ। তবে এই নিয়ম কার্যকর করার আগে ডিলিমিটেশন বা সীমানা পুননির্ধারণ করতে হবে। তার আগে করতে হবে জনগণনা। বিল পাশের সময় বলা হয়েছিল, সংসদের বর্তমান আসন সংখ্যা চালু থাকা পর্যন্ত এই সংরক্ষণ চালু হবে না।

অন্য দিকে, তামিলনাড়ু-সহ দক্ষিণের রাজ্যগুলি বর্তমানে ডিলিমিটেশন চাইছে না। তাদের যুক্তি, জন্ম নিয়ন্ত্রণে সফল দক্ষিণের রাজ্যগুলি। উত্তর ভারতের চেয়ে জনসংখ্যা কম হওয়ার কারণে ওই রাজ্যগুলির আসন সংখ্যা কমে যাবে। ফলে জন্ম নিয়ন্ত্রণে সফল হয়ে সুবিধা বঞ্চিত হবে এই রাজ্যগুলি। আর সে কারণেই এখনই ডিলিমিটেশনের বিরোধী তারা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সরব হয়ে বলেছেন, উত্তর ভারতের রাজ্যগুলিতে নতুন জন্মহার জাতীয় গড়ের নীচে না নামা পর্যন্ত ডিলিমিটেশন করা যাবে না।

Post Views: 177

Continue Reading

Previous: ‘আমরা তখন খাচ্ছিলাম’, হস্টেলে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার পর জানালেন প্রত্যক্ষদর্শীরা
Next: জলে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু, শোকের ছায়া পরিবারে

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.