Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মহিলাদের আইপিএল মাতালেন শাহরুখ

মহিলাদের আইপিএল মাতালেন শাহরুখ

Online Desk ফেব্রুয়ারি 25, 2024
thumb_9083-1.jpg

স্পোর্টস ডেস্ক :মহিলাদের আইপিএল মাতালেন শাহরুখ। মহিলাদের আইপিএলের জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান। শাহরুখ খান, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কে নেই! শুক্রবার বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচের আগে হল জমকালো অনুষ্ঠান। চোখের সামনে বলিউড তারকাদের দেখে উচ্ছ্বসিত মহিলা ক্রিকেটাররা। অবাক হয়ে কিং খানের পারফরম্যান্স দেখেন হরমনপ্রীতরা। শাহরুখের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়। আইপিএলের মতো এত জনপ্রিয় নয় মহিলাদের প্রিমিয়ার লিগ। সবে আগের বছর থেকে শুরু হয়েছে। ভারতে মেয়েদের ক্রিকেট নিয়েও মাতামাতি নেই। তাই বলিউডের বাদশাকে এনে ডব্লিউপিএল জনপ্রিয় করতে চায় বোর্ড কর্তারা। উদ্যোগে কোনওরকম কার্পণ্য করেনি বিসিসিআই। বলিউডের পাঁচজন জনপ্রিয় অভিনেতাকে উদ্বোধনী অনুষ্ঠানে আনা হয়। প্রত্যেকজন ছিল এক একটি দলের প্রতিনিধি। ছিলেন শহীদ কাপুর, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান এবং টাইগার শ্রফ। তবে শো স্টপার একজনই। তিনি শাহরুখ খান। শেষদিকে বাজি মারলেন “বাজিগর”।শাহরুখ বলেন, “সব ক্ষেত্রেই যদি মেয়েরা এগিয়ে যেতে পারে, তাহলে ক্রিকেটে নয় কেন? মেয়েদের প্রিমিয়ার লিগ শুধুমাত্র ক্রিকেট নয়, নারীদের উত্থানের মঞ্চ।” প্রত্যেক দলের অধিনায়ককে মঞ্চে ডেকে নেন শাহরুখ। কিং খান স্মৃতি মান্ধানার নাম নিতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে স্টেডিয়াম। সবার শেষে ট্রফি নিয়ে মঞ্চে ওঠেন হরমনপ্রীত। অধিনায়কদের সঙ্গে ডব্লিউপিএলের থিম সংয়ে নাচেন পাঠান

Post Views: 96

Continue Reading

Previous: রাঁচিতে চাপে ভারত
Next: ওড়িশা ম্যাচে ড্র করে গ্রুপ শীর্ষে যাওয়া হল না মোহনবাগানের

সম্পর্কিত গল্প

surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026
gambhir-surya.jpg

২০২৬ এর পর ২০২৮ বিশ্বকাপই লক্ষ্য সূর্যর, ট্রফি জেতার পর জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

Online Desk মার্চ 9, 2026
খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026

You may have missed

Untitled1.png

SSC পরীক্ষায় টুকলি করতে গিয়ে পাকড়াও ৬ পরীক্ষার্থী

Online Desk মার্চ 9, 2026
Untitled.png

বকখালির পরিবর্তন সংকল্প যাত্রার সূচনায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেবের বিপরীতে থাকবেন কোন নায়িকা? জল্পনা শেষ করে সামনে এল ছবির প্রথম পোস্টার

Online Desk মার্চ 9, 2026
MOJTABA-KHAMENEI.jpg

খামেনেইয়ের উত্তরসূরি ছেলে মোজতবা, খামেনেই-পুত্রই ইরানের নয়া সুপ্রিম লিডার

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.