Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এশিয়া কাপের পর কর মর্দন বিতর্ক মহিলা বিশ্বকাপেও, ফতিমার সঙ্গে হাত মেলালেন না হরমনপ্রীত

এশিয়া কাপের পর কর মর্দন বিতর্ক মহিলা বিশ্বকাপেও, ফতিমার সঙ্গে হাত মেলালেন না হরমনপ্রীত

Online Desk অক্টোবর 5, 2025
harmanpreet-kaur.jpg

ওঙ্কার ডেস্ক: কর মর্দন বিতর্ককে সঙ্গী করে সম্পন্ন হয়েছে এশিয়া কাপের টুর্নামেন্ট। সেই রেশ এবার মহিলা বিশ্বকাপেও। বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর হাত মেলালেন না পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে। যা নিয়ে শুরু হয়েছে আবার চর্চা।

টসে জিতে এদিন পাক টিম সিদ্ধান্ত নেয় বোলিং এর। প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা। ভারতীয় দলের ক্রিকেটার আমনজ্যোত অসুস্থ। তাঁর বদলে সুযোগ পেয়েছেন রেণুকা সিং। প্রসঙ্গত, পাকিস্তান এর আগে বাংলাদেশের সঙ্গে খেলেছে। যদিও সেই ম্যাচে পরাজিত হয়েছেন ফতিমারা। অন্যদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। ফলে ভারতের মহিলা ব্রিগেড আত্মবিশ্বাসে ফুটছে। আগে শ্রীলঙ্কায় সিরিজ খেলার সুবাদে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে হরমনপ্রীতরা অনেকটাই পরিচিত। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ১১টির মধ্যে ১১টিতেই জিতেছে ভারতের মহিলা ব্রিগেড।

উল্লেখ্য, সম্প্রতি শেষ হয়েছে পুরুষদের এশিয়া কাপ টুর্নামেন্ট। এশিয়া কাপে তিনবার ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল। তিন বারই পাক বধ করেছে মেন ইন ব্লু। এই ম্যাাচগুলিতে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ভারতীয় দলের ক্রিকেটাররা পাকিস্তান ক্রিকেট টিমের সদস্যদের সঙ্গে হ্যান্ডশেক করেননি। এমনকি ফাইনাল ম্যাচের পর পাক ক্রিকেট কর্তা মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারতীয় দল। যা নিয়ে বিতর্ক এখনও জারি রয়েছে। এই আবহে কলম্বোয় মহিলা ওয়ানডে বিশ্বকাপের ম্যাচেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

Post Views: 109

Continue Reading

Previous: হস্তিশাবকের নাম রাখা হয়েছে ‘মায়াবিনী’, জুবিন গর্গের গানে শ্রদ্ধা নিবেদন
Next: বিহার বিধানসভার মেয়াদ শেষের আগেই হবে নির্বাচন, জানালেন ইলেকশন কমিশনের মুখ্যসচীব জ্ঞানেশ কুমার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.