Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের

Online Desk জুলাই 2, 2023
1000272242.jpg

স্পোর্টস ডেস্ক :খেলোয়াড় জীবন হোক বা প্রশাসক জীবন, ক্রীড়া সাংবাদিকদের সাহায্য না পেলে সহজ ভাবে এগিয়ে যাওয়া যেত না। রবিবার বিকেলে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এসে বলে গেলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। রবিবার বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে মঞ্চ আলোকিত করেছিলেন ক্রীড়াবিদ এবং ক্রীড়া কর্তারা। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘বিভিন্ন সময়ে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে মতভেদ হয়তো হয়েছে, আবার ওঁদের ভালো লেখা উদ্বুদ্ধ করেছে আমাদের। আসলে আমরা সবাই একই পথের পথিক।’
অনুষ্ঠান ক্রীড়া সাংবাদিকদের হাতে বিশেষ অ্যাক্সিডেন্টাল মেডিক্যাল পলিসির কার্ড তুলে দেন অতিথিরা। এই উদ্যোগের প্রশংসা করে জাতীয় টিমের দুই প্রাক্তন তারকা ফুটবলার অভিজিৎ মণ্ডল এবং অর্ণব মণ্ডল বলেন, ‘আমরা যেমন মাঠে ঘাম-রক্ত ঝরিয়ে টিমের জয় আনার চেষ্টা করি, তেমনই ক্রীড়া সাংবাদিক বন্ধুদের লড়াইও কম কিছু নয়। তাঁদের পাশে থাকার জন্য সিএসজেসি যে ভাবে এগিয়ে এসেছে, তা প্রশংসার যোগ্য।’
অ্যাক্সিডেন্টাল মেডিক্যাল পলিসির জন্য যাবতীয় সহযোগিতা করেছে ‘স্পোর্টিং বাউন্ডারি প্রাইভেট লিমিটেড।’ আগেই পাশে দাঁড়িয়েছিল সুরক্ষা। সিএসজেসি প্রেসিডেন্ট সুভেন রাহা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খেলোয়াড় এবং ক্রীড়া সাংবাদিকদের একসঙ্গে হাত মিলিয়ে কাজ করার মধ্যেই রয়েছে খেলার সাফল্য।’
ফুলের স্তবক দিয়ে সম্মান জানান কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট স্নেহাশিস সুর। বেনিয়ান ট্রি-য়ের কর্ণধার প্রবীর রায় চৌধুরী ফুটবল মাঠের আদলে এক বিশাল কেক উপহার দিয়েছেন। সেই কেক কাটেন অতিথিরা। এ দিন, ক্লাব তাঁবুতে ডার্ট বোর্ডের উদ্বোধনও করা হল।

Post Views: 106

Continue Reading

Previous: বিজেপি কর্মীকে চাপ দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে : সুকান্ত
Next: অ্যাশেজে লর্ডস টেস্টেও জয়ী অস্ট্রেলিয়া

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.