স্পোর্টস ডেস্ক : প্রথম তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে ইংল্যান্ডে। প্রথমটি আয়োজন করা হয়েছিল সাদাম্পটনে। পরেরটি ওভালে। শেষ বার ফাইনাল হয়েছে লর্ডসে। আগামী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোথায় হবে, রবিবার তা জানিয়ে দিল আইসিসি। তাদের বিবৃতি অনুযায়ী, ইংল্যান্ডেই সেগুলি হবে। ২০৩১ পর্যন্ত টেস্ট বিশ্বকাপ ফাইনাল আয়োজনের সুযোগ পাচ্ছে ইংল্যান্ড।সিঙ্গাপুরে ICC-র বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে, WTC ফাইনালের পরবর্তী তিনটে ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড। শেষ তিনটে WTC ফাইনাল আয়োজন করেছিল ইংল্যান্ড। যার অর্থ, ৬টা WTC ফাইনাল হবে ব্রিটিশ মাটিতে। এতেই চটেছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ভক্তরা।
কেন এই সিদ্ধান্ত নিল ICC ?
এর নেপথ্যে কারণ হচ্ছে দর্শক। ইংল্যান্ডের দর্শকরা বরাবরই টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে থাকে। যেই দলই খেলুক না কেন, টেস্ট ক্রিকেটকে ভালোবেসে দর্শকরা মাঠে ভিড় করেন। গত WTC ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে পাঁচদিনে স্টেডিয়াম ছিল হাউসফুল। সেটা দেখে ICC সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডকেই বাকি WTC ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়ার।
