Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সংসদের পাঁচিল টপকে ঢুকে পড়ল যুবক!

সংসদের পাঁচিল টপকে ঢুকে পড়ল যুবক!

Online Desk আগস্ট 22, 2025
parliament-ff.jpg

ওঙ্কার ডেস্ক: কোনও বাধার তোয়াক্কা না করে পাঁচিল টপকে সংসদে প্রবেশের চেষ্টা করল এক যুবক। শুক্রবার ভোরে সংসদ ভবনের দেওয়াল টপকানোর সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলে নিরাপত্তারক্ষীরা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন তাঁর উদ্দেশ্য। উল্লেখ্য, এর আগেও সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছিল।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ছ’টা নাগাদ এই ঘটনা ঘটে। সংসদ ভবনের একপাশের গাছে উঠে সেই যুবক দেওয়াল টপকে সংসদ ভবনের প্রাঙ্গণে ঢুকে পড়েন। তখনই কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা তাঁকে আটক করেন। তাঁকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক বিবৃতিতে সিআইএসএফ জানিয়েছে, ধৃত যুবকের নাম রাম কুমার ভিন্দ (১৯), উত্তর প্রদেশের বাসিন্দা তিনি। এখনও পর্যন্ত তাঁর উদ্দেশ্য স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ ভোর ৫:৫০ নাগাদ, একজন অজ্ঞাত ব্যক্তি সংসদ ভবন কমপ্লেক্সের কাছে এসে ভেতরে লাফিয়ে পড়ার উদ্দেশ্যে প্রাচীর টপকানোর চেষ্টা করে। তবে সিআইএসএফ এবং দিল্লি পুলিশের সতর্কতার কারণে, নিরাপত্তা কর্মীরা তাঁকে সময়মতো আটক করে এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রাম কুমার বিন্দ, বয়স ১৯ বছর, ভাদোহি জেলার (ইউপি) বাসিন্দা। তিনি সুরাটের একটি কারখানায় কাজ করেন এবং মানসিকভাবে অসংলগ্ন বলে মনে হচ্ছে। আরও তদন্ত চলছে।’

অবশ্য এমন ঘটনা এই প্রথম নয়। গত বছরই অধিবেশন চলাকালীন সংসদ ভবনের ভেতরে দুই যুবক ‘স্মোক বম্ব’ হামলা করেছিল। হঠাৎই সংসদের ব্যালকনি থেকে লাফিয়ে পড়ে ধোঁয়ার বোমা নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তখনই সংসদে জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

Post Views: 155

Continue Reading

Previous: মোদীর কর্মসূচিতে আমন্ত্রণপত্রে বিভ্রাট! শুভেন্দু-শমীক দুজনকেই ‘বিরোধী দলনেতা’ হিসেবে উল্লেখ
Next: ট্রাম্প মুখ ফেরানোয় ব্রাজিল থেকে সয়াবিন কিনছে চিন, বড় ক্ষতির মুখে মার্কিন কৃষকরা

সম্পর্কিত গল্প

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.