Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মোদীর কর্মসূচিতে আমন্ত্রণপত্রে বিভ্রাট! শুভেন্দু-শমীক দুজনকেই ‘বিরোধী দলনেতা’ হিসেবে উল্লেখ

মোদীর কর্মসূচিতে আমন্ত্রণপত্রে বিভ্রাট! শুভেন্দু-শমীক দুজনকেই ‘বিরোধী দলনেতা’ হিসেবে উল্লেখ

Online Desk আগস্ট 22, 2025
modi-invite.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার কলকাতা শহরে তিনটি মেট্রো রুটের উদ্বোধন করতে চলেছেন। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল, বিরোধী দলনেতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকেও। তবে নৈতিক বিরোধিতার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর কর্মসূচিতে হাজির থাকবেন না। প্রধানমন্ত্রীর এই কর্মসূচির আমন্ত্রণপত্র ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কারণ আমন্ত্রণপত্রে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীকে ‘বিরোধী দলনেতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শমীক ভট্টাচার্য আদতে রাজ্যসভার সাংসদ এবং বঙ্গ বিজেপির সভাপতি এবং শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, পাশাপাশি তিনি নন্দীগ্রামের বিধায়ক। কিন্তু প্রধানমন্ত্রীর কর্মসূচির আমন্ত্রণপত্রে কেন দুজনকেই ‘বিরোধী দলনেতা’ হিসেবে উল্লেখ করা হল তা স্পষ্ট নয়। তবে পরে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই আমন্ত্রণপত্র বাতিল করা হয়েছে। নতুন কার্ড ছাপতে দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন। অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসত রুটের উদ্বোধন করবেন তিনি। এর আগে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।

অন্য দিকে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী এলেও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আমন্ত্রণ পাননি। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দিলীপ। তিনি বলেন, ‘আমাকে আমন্ত্রণ করা হয়নি। তাই যেতেও পারি, নাও পারি। আমি কোথায় যাব আমি ঠিক করি, আমিই ঠিক করব।’ তবে দলের নির্দেশ মেনে যে কাজ করবেন তা স্পষ্ট করে দিয়েছেন ‘ঠোঁটকাটা’ নেতা হিসেবে পরিচিত দিলীপ ঘোষ।

Post Views: 266

Continue Reading

Previous: এবার গানে গানের নজর কাড়া থিমে ‘ আমূল ‘, এক সপ্তাহ পরেও ধূমকেতু সমান ট্রেন্ডে
Next: সংসদের পাঁচিল টপকে ঢুকে পড়ল যুবক!

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.