Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বেলডাঙায় নিহত শ্রমিকের বাড়িতে গেলেন ইউসুফ, জানালেন, ভুল বুঝিয়ে উস্কানি দেওয়া হচ্ছে

বেলডাঙায় নিহত শ্রমিকের বাড়িতে গেলেন ইউসুফ, জানালেন, ভুল বুঝিয়ে উস্কানি দেওয়া হচ্ছে

Online Desk জানুয়ারি 18, 2026
yusuf.jpg

ওঙ্কার ডেস্কঃ অভিষেকের নির্দেশে রবিবার সকালেই নিহত শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতে গেলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। তাঁর সঙ্গে যান, স্থানীয় বিধায়ক হাসানুজ্জামান শেখ। নিহত শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলেন ইউসুফ পাঠান। পরিবারের পাশে থাকার বার্তাও দেন।
গত দু’দিন ধরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙা। রেল ও সড়কপথ অবরোধ, দফায় দফায় ভাঙচুর হয়। পরিস্থিতি কিছুটা থিতিয়ে আসতেই নিহত শ্রমিকের সুজাপুরের বাড়িতে পৌঁছোন বহরমপুরের সাংসদ। সেখানে যেতেই সাধারণ মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয় সাংসদকে। বেলডাঙায় ব্যাপক উত্তেজনা সত্ত্বেও কেন এলাকার জনপ্রতিনিধির দেখা মেলেনি, সেই প্রশ্ন ওঠে। সাংসদ বলেন, ‘‘সাধারণ মানুষ এবং সংবাদমাধ্যমকে ভুল বুঝিয়ে উস্কানি দেওয়া হয়েছে। আমি এই জেলাতেই ছিলাম। আমাদের কর্মীরাও নিচুতলার মানুষের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রেখেছেন। আমি তাঁদের জন্যই কাজ করি।’’
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক শনিবার বহরমপুরে রোড-শো করেছিলেন। সেখান থেকেই তিনি স্পষ্ট করেছিলেন, কেন ইউসুফকে আগে সেখানে পাঠানো হয়নি। অভিষেক বলেন, ‘‘এখানে ইউসুফ আছে। ও আমাকে ফোন করে বলেছিল আমি বেলডাঙা যেতে চাই। আমি বলেছি, আজ আমার কর্মসূচি আছে। তার পর আমাদের বিধায়ক, সাংসদ, সবাই মিলে আলাউদ্দিন শেখের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবে।’’
তবে বেলডাঙার এই তাণ্ডবের নেপথ্যে যে রাজনৈতিক ইন্ধন ছিল, সে কথা আরও একবার মনে করিয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। শনিবার অভিষেক এই অশান্তির জন্য সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুলেছিলেন।

Post Views: 247

Continue Reading

Previous: উত্তরাখন্ডে র‍্যাগিং-এর শিকার মেডিক্যালের প্রথমবর্ষের ছাত্র; তদন্তের জন্য তৈরি করা হল বিশেষ দল
Next: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক; লখনউ-এ করানো হল জরুরি অবতরণ

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.