Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসাবে শততম টেস্ট খেলে নজির মুশফিকুরের

প্রথম বাংলাদেশি হিসাবে শততম টেস্ট খেলে নজির মুশফিকুরের

Online Desk নভেম্বর 19, 2025
Untitled

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের হয়ে শততম টেস্ট খেললেন মুশফিকুর রহিম।তিনিই প্রথম বাংলাদদেশ ক্রিকেটার যিনি ১০০টি টেস্ট খেললেন। বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলছে বাংলাদেশ। এই ম্যাচেই রেকর্ড গড়লেন মুসফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কেউ ১০০টি টেস্ট ম্যাচ খেলেননি। মুসফিকুর রহিম ১০০টি টেস্ট খেললেন। এখনও পর্যন্ত ৭৫টি টেস্ট খেলেছেন বাংলাদেশের মমিনুল হক। তৃতীয় স্থানে আছেন শাকিব আল হাসান। তিনি দেশের হয়ে ৭১টি টেস্ট খেলেছেন। ৭০টি টেস্ট খেলেছেন তামিম ইকবাল। তাঁকে শততম ক্যাপ দিলেন তার প্রথম অধিনায়ক হাবিবুল বাসার।

মুসফিকুর রহিমের এই কীর্তিতে আপ্লুত বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান। সমাজমাধ্যমে তিনি লেখেন, “আমার মনে আছে যখন তুমি লর্ডসে তোমার প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলে, তখন আমি প্রতিটি বল দেখতাম। সেই দিন থেকে তুমি আমাকে এবং বাংলাদেশ এবং তার বাইরের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করে যাচ্ছ। তুমি অনেক দিন ধরে খেলছো এবং খেলায় তোমার সেরাটা দিয়েছো। যখন থেকে তুমি বয়সভিত্তিক দলের নেতৃত্ব দিচ্ছিলে, তখন থেকে আমি তোমাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি এবং চিরকাল তুমি আমার অধিনায়ক থাকবে”।

উল্লেখ্য, ২০০৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হয় মুসফিকুর রহিমের। তারপর থেকে ৬৪০০-র বেশি রান করেছেন মুসফিকুর। এখনও পর্যন্ত টেস্টে তাঁর সর্বাধিক রান অপরাজিত ২১৯।

Post Views: 162

Continue Reading

Previous: এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে কোনঠাসা ভারত, পঞ্চম ম্যাচে বাংলদেশের কাছেও হার
Next: অস্ট্রেলিয়ায় ৮ মাসের ভারতীয় বংশোদ্ভূত গর্ভবতী মহিলাকে পিষে দিল বিএমডব্লিউ

সম্পর্কিত গল্প

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
SHASHI-THARROR.png

মধ্যপ্রাচ্যের সংঘাতে ভারতকে সরাসরি জড়ানো উচিত নয়, সতর্ক করলেন শশী থারুর

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.