Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অস্ট্রেলিয়ায় ৮ মাসের ভারতীয় বংশোদ্ভূত গর্ভবতী মহিলাকে পিষে দিল বিএমডব্লিউ

অস্ট্রেলিয়ায় ৮ মাসের ভারতীয় বংশোদ্ভূত গর্ভবতী মহিলাকে পিষে দিল বিএমডব্লিউ

Online Desk নভেম্বর 19, 2025
aus.jpg

ওঙ্কার ডেস্ক: অস্ট্রেলিয়ায় বিএমডব্লিউ গাড়ি পিষে দিল ভারতীয় বংশোদ্ভূত এক মহিলাকে। তাঁর গর্ভে ৮ মাসের সন্তান ছিল বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। দুর্ঘটনার ফলে ওই মহিলার পাশাপাশি মৃত্যু হয়েছে গর্ভস্থ সন্তানেরও। ইতিমধ্যে ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনির হার্নসবিতে। দুর্ঘটনায় নিহত মহিলার নাম সমন্বয় ধরেশ্বর। ৩৩ বছর বয়স তাঁর। রিপোর্টে দাবি, ধরেশ্বর তাঁর স্বামী ও ৩ বছরের সন্তানের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলেন। সেই সময় একটি বিএমডব্লিউ গাড়ি দ্রুত গতিতে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে। এর ফলে উলটে যায় সেটি এবং ধাক্কা মারে ধরেশ্বরকে। এই ঘটনার পর ধরেশ্বরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন তাঁর এবং গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়।

অন্য দিকে, এই ঘটনার তদন্তে নেমে ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বয়স ১৯ বছর। ধৃতের নাম অ্যারন পাপাজোগ্লোর। একাধিক ধারায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার ফলে অভিযুক্ত যুবকও জখম হয়েছেন। ১৯ বছর বয়সী অ্যারন পাপাজোগ্লোরকে হর্নসবি থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিপজ্জনকভাবে গাড়ি চালানো, অবহেলা ও গর্ভবতী মহিলাকে অনিচ্ছাকৃত ভাবে খুনের জন্য তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 235

Continue Reading

Previous: প্রথম বাংলাদেশি হিসাবে শততম টেস্ট খেলে নজির মুশফিকুরের
Next: একটি গাছেই ধরেছে হাজারটি কলা, মিরাকেল করলেন নদীয়ার অবসরপ্রাপ্ত সরকারি কর্মী

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.