Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • ভ্রমন
  • একটি গাছেই ধরেছে হাজারটি কলা, মিরাকেল করলেন নদীয়ার অবসরপ্রাপ্ত সরকারি কর্মী

একটি গাছেই ধরেছে হাজারটি কলা, মিরাকেল করলেন নদীয়ার অবসরপ্রাপ্ত সরকারি কর্মী

Online Desk নভেম্বর 19, 2025
banana.jpg

নিলয় ভট্টাচার্য, নদিয়া : নদিয়ার নিরঞ্জন সরকার, পেশায় যুব কল্যাণ দফতরের প্রাক্তণ কর্মী। ২০০৯ সালে অবসর গ্রহণ করেছেন তিনি। চাকরিজীবনে দক্ষতার সঙ্গে পালন করেছেন নিজের কাজ। অবসরের পর সময় কাটানোর জন্য গাছ লাগানোকেই নেশা করে নিয়েছেন অবসরপ্রাপ্ত এই ব্যক্তি। তিনি বাড়িতে সারা বছরই ফুলগাছের পাশাপাশি ঔষুধি গাছ রোপন করেন বাড়িতে।
কিন্তু তাঁর এই ভালোলাগা যে একদিন এত বড় ফল দেবে তাঁকে, তা নিরঞ্জন বাবু কখনও স্বপ্নেও ভাবতে পারেন নি।
আজ থেকে বছর দেড়েক আগে নিয়ে এসেছিলেন একটি কলা গাছ। এরপর তিনি নিজের সন্তানের মত লালন-পালন করেন কলা গাছটিকে। ধীরে ধীরে কলা গাছটির উচ্চতা গিয়ে দাঁড়িয়েছে সাত ফুটে। চার মাস আগেই এই কলা গাছটিতে ফলন ধরতে দেখেন অবসরপ্রাপ্ত সরকারী কর্মী।
এখন ও কলার কাঁদি থেকে কলা বের হচ্ছে। ইতিমধ্যেই মাটি ছুঁয়ে গিয়েছে কলার কাঁদি। এমনকি মাটি খুঁড়েও দিয়েছেন নতুন ফলনের জন্য ।
নিরঞ্জন বাবু জানান, “এর থেকে আরও বড় কলার কাঁদি হবে।“ তাই তিনি ভালবেসে এই কলা গাছটির নাম দিয়েছেন “ভূমি চুম্বন হাজারী কলা”।
এই কলা গাছটি দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন প্রতিবেশী থেকে শুরু করে বহু দূর দূরান্তের মানুষ। তবে বর্তমানে তার বাড়িতে আরও চারটি কলা গাছ রয়েছে। এই গাছটির পাশাপাশি আরও একটি গাছে ইতিমধ্যেই কলার কাঁদি বেরিয়েছে বলেও জানান নিরঞ্জন সরকার।

Post Views: 570

Continue Reading

Previous: অস্ট্রেলিয়ায় ৮ মাসের ভারতীয় বংশোদ্ভূত গর্ভবতী মহিলাকে পিষে দিল বিএমডব্লিউ
Next: বিধানসভার আগে জনসংযোগে জোর, ‘বাংলা বাঁচাও যাত্রা’ সিপিএমের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.