Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ডেলিভারি সংস্থার আড়ালে ১৫ কোটি টাকার প্রতারণা, বারুইপুর পুলিশের জালে ধৃত ৩ জন

ডেলিভারি সংস্থার আড়ালে ১৫ কোটি টাকার প্রতারণা, বারুইপুর পুলিশের জালে ধৃত ৩ জন

Online Desk জুন 17, 2025
BARUIPUR-GOLD.png

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর : ডেলিভারি সংস্থার আড়ালে প্রায় ১৫ কোটি টাকার প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়াল বারুইপুরে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল বারুইপুর জেলা পুলিশ। ধৃত ডেলিভারি কোম্পানির মালিক সহ আরও দুই সহযোগী। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনার গয়না ও দামি গাড়ি। বাজেয়াপ্ত হয়েছে একাধিক সম্পত্তিও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সস্তা সুন্দর নামে একটি ঔষধ অ্যাপ কোম্পানির সঙ্গে ২০২২ সালে যুক্ত হয় ‘এসবি সিকিউরিটি অ্যান্ড সার্ভিস’ নামক একটি ডেলিভারি সংস্থা। মালিক তারকনাথ ভট্টাচার্য্যের সংস্থাটি মূলত ওষুধ ডেলিভারির কাজ করত। বিভিন্ন এলাকায় ওষুধ পৌঁছে দিয়ে সেই টাকা ফেরত পাঠানোর চুক্তি ছিল সংস্থাটির সঙ্গে। তবে অভিযোগ, চুক্তি অনুযায়ী টাকা ফেরত না পাঠিয়ে, দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে এসেছে ওই সংস্থা।
২০২৪ সালে ‘সস্তা সুন্দর’ সংস্থার পক্ষ থেকে বারুইপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে জেলা পুলিশ। তদন্তে উঠে আসে বিস্ফোরক তথ্য। জানা যায়, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে আনুমানিক ১৫ কোটি টাকার ওষুধ ডেলিভারি করেছে এসবি সিকিউরিটি অ্যান্ড সার্ভিস, কিন্তু তার বিনিময়ে সংশ্লিষ্ট সংস্থার অ্যাকাউন্টে কোনও অর্থ পাঠানো হয়নি।
বারুইপুর জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী জানান, ‘‘তদন্তে নেমে আমরা প্রথমে তারকনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করি। পরে তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় শতরূপা সরকার এবং পম্পা মিস্ত্রীকে।’’
তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় এক কোটি টাকার সোনার গয়না, বেশ কিছু বিলাসবহুল গাড়ি এবং নগদ প্রায় ৪.৫ কোটি টাকা। অভিযুক্তদের একাধিক ফ্ল্যাটও ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে পুলিশ। অনুমান, প্রতারণা করে আদায় করা টাকাগুলি বিভিন্ন ব্যবসা ও সম্পত্তিতে বিনিয়োগ করেছিলেন অভিযুক্তরা।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। প্রতারিত সংস্থার টাকা সম্পূর্ণ উদ্ধারের চেষ্টাও চালাচ্ছে পুলিশ প্রশাসন।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তৎপরতায় ইতিমধ্যেই অনেকটা পথ এগিয়েছে তদন্ত। বাকিটা সময় বলবে, প্রতারণার এই চক্রে আর কে বা কারা জড়িত আছে।

Post Views: 250

Continue Reading

Previous: উত্তরপ্রদেশের বারাবাঁকি থেকে ইরানের সর্বোচ্চ নেতা ! আয়াতোল্লা খোমেইনির শিকড়ে জড়িয়ে আছে ভারতের মাটি
Next: কলকাতা পুলিশে আইনি ও সাইবার অপরাধ রুখতে দুই বিশেষ পদ, মন্ত্রিসভায় প্রস্তাব পাঠাল রাজ্য

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.