Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতা পুলিশে আইনি ও সাইবার অপরাধ রুখতে দুই বিশেষ পদ, মন্ত্রিসভায় প্রস্তাব পাঠাল রাজ্য

কলকাতা পুলিশে আইনি ও সাইবার অপরাধ রুখতে দুই বিশেষ পদ, মন্ত্রিসভায় প্রস্তাব পাঠাল রাজ্য

Online Desk জুন 17, 2025
Cyber-Crime.jpg

ওঙ্কার ডেস্ক : আইনি সহায়তা এবং সাইবার অপরাধের তদন্ত আরও মজবুত করতে কলকাতা পুলিশে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। নবান্ন সূত্রে খবর, তৈরি হতে চলেছে জয়েন্ট কমিশনার স্তরের দুটি অতিরিক্ত পদ, তার মধ্যে একজন দেখবেন আইনি পরামর্শ সংক্রান্ত বিষয়, অপরজন নজর দেবেন সাইবার ক্রাইমে।

আরজি কর হাসপাতাল কাণ্ডে পুলিশের তদন্ত প্রক্রিয়ায় আইনি ত্রুটি প্রকাশ্যে আসার পরই নবান্ন সতর্ক হয়। সূত্র বলছে, সঠিক আইনি পরামর্শ না নেওয়ার কারণে তদন্তের উপরও প্রভাব ফেলেছিল। এমন পরিপ্রেক্ষিতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। রাজ্যের ৯৯টি মহকুমায় ইতিমধ্যে পুলিশকে সহায়তা করার জন্য আইনি পরামর্শদাতা নিয়োগ হয়েছে। এবার সেই মডেলই বড় আকারে বাস্তবায়িত হচ্ছে কলকাতা পুলিশে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “ আর জি কর মামলায় তদন্তের গতি ঠিক ছিল। কিন্তু কিছু আইনি নথি তৈরিতে ত্রুটি থাকায় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। ভবিষ্যতে তা এড়াতেই আইনি পরামর্শদাতার প্রয়োজন প্রশাসনের ”।

নতুন জয়েন্ট সিপি-র উপর দায়িত্ব থাকবে মামলার উপস্থাপনা কীভাবে আরও নির্ভুল হবে তা সুনিশ্চিত করা । সেনসেটিভ কেস পরিচালনা করা এবং প্রক্রিয়া ঘেঁটে দেখবেন তিনি। অন্যদিকে সাইবার ক্রাইমে নিয়োজিত জয়েন্ট সিপি দেখবেন ক্রমবর্ধমান ডিজিটাল অপরাধ কীভাবে নিয়ন্ত্রণ আনা যায়।

মন্ত্রিসভা অনুমোদন দিলে দ্রুত নিয়োগ হবে এই দুটি গুরুত্বপূর্ণ পদে। দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ আইপিএস আধিকারিকরা এমন টাই সূত্রের খবর। পুলিশের আধুনিকীকরণ ও দায়বদ্ধতা বাড়াতে এই উদ্যোগকেই রাজ্য প্রশাসনের নয়া পথ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

Post Views: 288

Continue Reading

Previous: ডেলিভারি সংস্থার আড়ালে ১৫ কোটি টাকার প্রতারণা, বারুইপুর পুলিশের জালে ধৃত ৩ জন
Next: বুধবার থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টালে আবেদন করা যাবে

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.