Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বুধবার থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টালে আবেদন করা যাবে

বুধবার থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টালে আবেদন করা যাবে

Online Desk জুন 17, 2025
bratya.jpg

ওঙ্কার ডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল পড়ুয়ারা। অবশেষে অপেক্ষার অবসান হল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার জানিয়ে দিলেন আগামী ১৮ জুন অর্থাৎ বুধবার থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পোর্টালে আবেদন করতে পারবে ছাত্রছাত্রীরা।

বুধবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বৈঠক থেকে শিক্ষামন্ত্রী এদিন জানান, বুধবার সকাল ১০টা থেকেই এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবে পড়ুয়ারা। চলতি বছরে এই পোর্টালের মাধ্যমে ১৭টি বিশ্ববিদ্যালয়ের অধীন মোট ৪৬০টি সরকারি এবং সরকার-পোষিত কলেজে ভর্তি হতে পারবে পড়ুয়ারা। এই আবেদন প্রক্রিয়ায় কোনও টাকা লাগবে না বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

ভর্তির পোর্টালে কী ভাবে আবেদন করতে হবে? প্রথমে কিছু তথ্য দিয়ে সংশ্লিষ্ট পড়ুয়াকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর সে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে। যা দিয়ে পরবর্তীতে পোর্টালে লগ-ইন করতে হবে। একজন পড়ুয়া সর্বাধিক ২৫টি আবেদন করতে পারবে। কলেজ এবং বিষয় পরিবর্তন করতে চাইলে আবেদন করার শেষ সময়সীমা পর্যন্ত তা করা যাবে। আবেদনের সময়সীমা শেষে কলেজের সবকটি বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে। পড়ুয়াদের পছন্দ অনুযায়ী একসঙ্গে একাধিক কলেজে আবেদন করতে পারবে তারা। শিক্ষা দফতর সূত্রে খবর, প্রথম পর্বে আবেদনের সময়সীমা শেষ হবে ১ জুলাই। প্রথম দফার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলে কলেজগুলিতে থাকা ফাঁকা আসন ভরাতে আবার একটি মেধা তালিকা প্রকাশ করা হবে।

Post Views: 223

Continue Reading

Previous: কলকাতা পুলিশে আইনি ও সাইবার অপরাধ রুখতে দুই বিশেষ পদ, মন্ত্রিসভায় প্রস্তাব পাঠাল রাজ্য
Next: দলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ, ঠাকুরবাড়িতে হামলা নিয়ে পুলিশকে তুলোধোনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.