Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ: প্রজ্ঞা ঠাকুর-সহ সাত অভিযুক্তের বেকসুর খালাসের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ ভুক্তভোগীরা

২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ: প্রজ্ঞা ঠাকুর-সহ সাত অভিযুক্তের বেকসুর খালাসের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ ভুক্তভোগীরা

Online Desk সেপ্টেম্বর 9, 2025
pragya.jpg

ওঙ্কার ডেস্ক: ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় প্রাণ গিয়েছিল ছ’ জনের। সেই ঘটনায় গত ৩১ জুলাই জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর বিশেষ আদালত, সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্তকেই বেকসুর খালাস ঘোষণা করেছিল। বিশেষ আদালতের সেই নির্দেশের বিরোধিতা করে এ বার নিহতদের পরিবারের ছয় সদস্য বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন।

নিহতদের পরিবারের সদস্য নিসার আহমেদ সৈয়দ বিলাল এবং আরও পাঁচ জন হাইকোর্টে আর্জি জানিয়েছেন, বিশেষ আদালতের রায় বাতিল করার জন্য। সোমবার তাঁদের হয়ে আদালতে মামলা করেছেন আইনজীবী মতিন শেখ। উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের নাসিক জেলার মুম্বই থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত মালেগাঁও শহরের একটি মসজিদের কাছে বাইকে বাঁধা একটি বিস্ফোরক থেকে বিস্ফোরণ ঘটে। যে ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন ১০১ জন। মামলাকারীদের দাবি, গত ৩১ জুলাই বিশেষ এনআইএ আদালত সাত অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়ার যে নির্দেশ দিয়েছে তা ভুল ছিল এবং তা বাতিল করা উচিত।

প্রসঙ্গত, বিশেষ আদালত রায়ে বলেছিল, নিছক সন্দেহ প্রকৃত প্রমাণের উপযুক্ত হতে পারে না। দোষী সাব্যস্ত করার মতো কোনও দৃঢ় বা নির্ভরযোগ্য প্রমাণ ছিল না বলে জানিয়েছিল আদালত। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আদালতের বিচারক এ কে লাহোটি বলেছিলেন, অভিযুক্তদের বিরুদ্ধে এমন কোনও ‘নির্ভরযোগ্য এবং অকাট্য প্রমাণ’ নেই।

Post Views: 119

Continue Reading

Previous: প্রেমের টানে ভারতে ! গ্রেফতার বাংলাদেশি মহিলা
Next: ‘দোলনা বিছানা’য় অন্তরঙ্গ মুহূর্তে আবীর-মিমি! শহর থেকে দূরে সমুদ্রসৈকতে কি করছেন নায়ক-নায়িকা?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.