Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রেমের টানে ভারতে ! গ্রেফতার বাংলাদেশি মহিলা

প্রেমের টানে ভারতে ! গ্রেফতার বাংলাদেশি মহিলা

Online Desk সেপ্টেম্বর 9, 2025
Bangladeshi.jpg

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট : প্রেমের টানে অবৈধভাবে ভারতে ঢুকে বিএসএফের হাতে ধরা পড়লেন বাংলাদেশি মহিলা রোজিনা খাতুন (২৭)। জানা গেছে, সৌদি আরবের একটি হাসপাতালে হাউসকিপিংয়ের কাজ করার সময় মুর্শিদাবাদের এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। সেই পরিচয় থেকেই জন্ম নেয় প্রেম এবং শেষমেশ বিয়ে।
সূত্রের খবর, এর আগে রোজিনার বিয়ে হয়েছিল। তবে তাঁর স্বামীর মৃত্যুর পর বিদেশে চলে যান। সেখানে কাজ শুরু করেন। প্রথমে সৌদি আরব, তারপর জর্ডন এবং পরে ফের সৌদি আরবে চাকরি করেন। সেখানেই পরিচয় হয় ওই মুর্শিদাবাদী যুবকের সঙ্গে। এরপর সম্পর্ক গাঢ় হতে থাকে। উভয়েই তখন বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের পর এর আগেও একবার ভারতে এসে ওই যুবকের কাছে এসেছিলেন। পরে আবার বাংলাদেশে ফিরে গিয়ে ছেলে-মেয়ের সঙ্গে দেখা করে ফের ভারতে প্রবেশের চেষ্টা করেন।
কিন্তু সীমান্ত পেরোনোর সময় বিএসএফ তাঁকে আটক করে। এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। হিলি থানার পুলিশ মঙ্গলবার রোজিনাকে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশ করে। পুলিশ সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ছ’দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানিয়েছেন, “মহিলাকে বিএসএফ আমাদের হাতে তুলে দিলে আমরা আদালতে পেশ করি এবং পুলিশ হেফাজতের আবেদন জানাই। তাঁর সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।”

প্রেমের গল্পে ভরা রোজিনার জীবনের এই অধ্যায় এখন তদন্তে নতুন মোড় নিল। আদালতের নির্দেশেই নির্ধারিত হবে রোজিনার ভবিষ্যৎ।

Post Views: 208

Continue Reading

Previous: দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন! কি ঘটেছে বচ্চন পরিবারে?
Next: ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ: প্রজ্ঞা ঠাকুর-সহ সাত অভিযুক্তের বেকসুর খালাসের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ ভুক্তভোগীরা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.