Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু ! বিকল্প ব্যবস্থা কি ?

শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু ! বিকল্প ব্যবস্থা কি ?

Online Desk আগস্ট 12, 2025
2nd.jpg

নিজস্ব সংবাদদাতা : মেরামতির জন্য ২৪ ঘন্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)। সেই সঙ্গে কোনা এক্সপ্রেসের ‘এলিভেটেড করিডর’-এর কাজও হবে। কলকাতা পুলিশ জানিয়েছে, এর জন্য আগামী শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত এই ব্রীজ দিয়ে কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। বিকল্প ব্যবস্থা হিসেব হাওড়া ব্রিজ দিয়ে যাতায়াত করবে ছোটো গাড়িগুলো। আর পণ্যবাহী ভারী গাড়ি যাতায়াত করবে নিবেদিতা সেতু দিয়ে। এই আপদকালীন ব্যবস্থার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে কোনো গাড়ি যাতায়াত করবে না। এইসময়ের মধ্যে হাওড়া ব্রীজ ও নিবেদিতা সেতুকে ব্যবহার করা হবে।

এই সময়ের মধ্যে সাঁতরাগাছি বাস টার্মিনাসেরও কাজ হবে। বিদ্যাসাগর সেতুর কেবল, বিয়ারিং ইত্যাদিরও রক্ষণাবেক্ষণের কাজ রয়েছে। এতে সাধারণ মানুষ যাতে কোনো সমস্যায় না পড়ে তাই আগে থেকে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ। জানানো হয়েছে, আপদকালীন ব্যবস্থার কথাও। এই সময়ের জন্য ভারী পণ্যবাহী গাড়িগুলিকে যেতে দেওয়া হবে আন্দুল রোড, ড্রেনেজ ক্যানেল এবং জিটি রোড দিয়ে। জ়িরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতু ব্যবহারের জন্য আসবে তাদের ঘুরিয়ে দেওয়া হবে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে। ওই গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে। হেস্টিংস ক্রসিং থেকে কেপি রোডের দিকেও গাড়ি নিয়ে যাওয়া যাবে।

জওহরলাল নেহরু আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। সেন্ট জর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে সেগুলি হাওড়া ব্রিজে যেতে পারবে। এ ছাড়া, খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলি ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে। সেন্ট জর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে সেগুলি হাওড়া ব্রিজ়ে যেতে পারবে। কেপি রোড দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সব গাড়ি ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফারলং গেটের দিকে পাঠানো হবে। সেগুলি রেড রোড হয়ে হাওড়া ব্রিজ়ে যেতে পারবে।

Post Views: 243

Continue Reading

Previous: ‘এত খুন হচ্ছে কেন?’, পুলিশের নিন্দা পুলিশমন্ত্রী মমতার
Next: জাতিসংঘের সাধারণ মঞ্চে ভাষন দিতে আমেরিকা সফরে মোদী, হতে পারে শুল্ক নিয়ে আলোচনা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.