Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘এত খুন হচ্ছে কেন?’, পুলিশের নিন্দা পুলিশমন্ত্রী মমতার

‘এত খুন হচ্ছে কেন?’, পুলিশের নিন্দা পুলিশমন্ত্রী মমতার

Online Desk আগস্ট 12, 2025
mamata-banerjee.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন খোদ পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। কেন এত খুনের ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে বৈঠকে ক্ষোভ প্রকাশ করে পুলিশকে ভর্ৎসনা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বাঁকুড়ার সোনামুখীর তৃণমূল নেতা শেখ সায়নকে দুষ্কৃতীরা খুন করেছে। সোমবার রাতের সেই ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই আবহে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘এত খুন হচ্ছে কী করে? থানা কী করছে? পুলিশ কেন আগে থেকে কিছু জানতে পারছে না?’ মঙ্গলবার নবান্নে রাজ্য প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক ছিল। সেই বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সব জেলার পুলিশ সুপার। তাঁদের সামনেই পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি বলেন, ‘দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করলাম না, এটা চলবে না। কে কোন থানায় আছেন, কী করছেন, নজর রাখতে হবে।’

এদিন পুলিশকে ভর্ৎসনা করার পাশাপাশি গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘গোয়েন্দা বিভাগ কী করছে? আগাম কোনও খবর পাচ্ছে না কেন? খুন হয়ে যাওয়ার পরে রিপোর্ট দিলে হবে না। আগেই কেন রোখা যাচ্ছে না?’ উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক তৃণমূল নেতা-কর্মী খুনের ঘটনা সামনে এসেছ। সোনামুখীর শেখ সায়ন এলাকায় অত্যন্ত দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত ছিলেন। সোমবার সন্ধ্যেয় সোনামুখী বাজার থেকে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় অন্ধকারে একটি ফাঁকা জায়গায় বাইকে চেপে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়।

Post Views: 238

Continue Reading

Previous: মুখ্যসচিবকে তলব জাতীয় নির্বাচন কমিশনের, দিল্লি যাবেন পন্থ?
Next: শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু ! বিকল্প ব্যবস্থা কি ?

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.