Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সমতা ফেরালো নিউজিল্যান্ড, রবিবার সিরিজ জেতার অগ্নিপরীক্ষা ভারতের

সমতা ফেরালো নিউজিল্যান্ড, রবিবার সিরিজ জেতার অগ্নিপরীক্ষা ভারতের

Online Desk জানুয়ারি 15, 2026
Cricket.jpg

স্পোর্টস রিপোর্টার : কেএল রাহুলের সেঞ্চুরি। পাল্টা সেঞ্চুরি ড্যারিল মিচেলের। তাতেই দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরল নিউজিল্যান্ড। ভারতকে ১৫ বল বাকি থাকতে ৭ উইকেটে হারাল। প্রথমে ব্যাট করে ভারত কেএল রাহুলের অপরাজিত ১১২ রানের সৌজন্যে তোলে ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান। জবাবে ৩ উইকেট হারিয়েই মিচেলের অপরাজিত ১৩১ রানে নিউজিল্যান্ড জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

মূলত বোলারদের ব্যর্থতাতেই হার ভারতের। কুলদীপ যাদব ১০ ওভারে ১ উইকেট নিলেও, খরচ করেছেন ৮২ রান। হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণা একটি করে উইকেট পেলেও, চাপ দিতে পারেননি কেউই।

এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। শুরুটা দেখেশুনেই করেছিলেন দুই ওপেনার রোহিত ও শুভমন। ৩৮ বলে মাত্র ২৪ রান করে রোহিত প্যাভিলিয়নে ফিরে যান। ওপেনিং জুটিতে ওঠে ৭০ রান। রোহিত আগে থামলেও অর্ধশতরানের ইনিংস খেলেন অধিনায়ক শুভমন। ফেরেন ৫৬ রান করে। ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ২৩ রান। আর মাত্র ৮ রান করেই ফেরেন শ্রেয়স আইয়ার। সেই চাপ সামাল দেন কেএল রাহুল। রবীন্দ্র জাদেজা ও নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন রাহুল। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১২ রানে। মাত্র ৯২ বলে খেলা তার এই ইনিংসটি ১১টি চার ও একটি ছয়ে সাজানো।এছাড়া জাদেজা ২৭, নীতিশ ২০ ও হর্ষিত রানা ২ রান করেন। আর ২ রানে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ।

জবাবে প্রথমে ডেভন কনওয়ে (১৬)ও হেনরি নিকোলস (১০) কে ভারতীয় বোলাররা দ্রুত আউট করলেও, উইল ইয়ং ও ড্যারিল মিচেল খেলার পরিস্থিতি ঘুরিয়ে দেন। শেষপর্যন্ত হার বাঁচাতে পারেনি ভারত।

আগামী রবিবার (১৮ জানুয়ারি) এই সিরিজের তৃতীয় ম্যাচ হবে।

Post Views: 164

Continue Reading

Previous: মার্কিন ‘যুদ্ধ’ দফতরের নাম বদলাতে উদ্যোগী ট্রাম্প, খরচ ১২৫ মিলিয়ন ডলার
Next: ‘লক্ষ্মী এলো ঘরে’ সিনেমার প্রিমিয়ারে এবার হাজির হন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বললেন অভিষেক?

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.