Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বাংলাদেশ থেকে কলকাতা হয়ে হায়দরাবাদে সোনা পাচার! বাজেয়াপ্ত ৫.৮৪ কোটি টাকার হলুদ ধাতু ও বিদেশি মুদ্রা, গ্রেফতার ৫

বাংলাদেশ থেকে কলকাতা হয়ে হায়দরাবাদে সোনা পাচার! বাজেয়াপ্ত ৫.৮৪ কোটি টাকার হলুদ ধাতু ও বিদেশি মুদ্রা, গ্রেফতার ৫

Online Desk অক্টোবর 21, 2026
arrest.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশ থেকে সোনা পাচার করে কলকাতা হয়ে হায়দরাবাদে নিয়ে যাওয়ার সময় পাঁচ জনকে গ্রেফতার করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। অভিযানে প্রায় ৩.১ কেজি বিদেশি সোনা এবং বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত সামগ্রীর মোট মূল্য প্রায় ৫.৮৪ কোটি টাকা।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে সোনা পাচারের একটি চক্র সম্পর্কে নির্দিষ্ট তথ্য পেয়েছিলেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই অভিযানে নামে সংস্থার হায়দরাবাদ জোনাল ইউনিট ও বিজয়ওয়াড়া রিজিওনাল ইউনিট। তদন্তকারীদের সন্দেহ, বাংলাদেশ থেকে আনা সোনা কলকাতা হয়ে হায়দরাবাদে পৌঁছে বিক্রি করা হত। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজয়ওয়াড়ার কাছে একটি স্করপিও গাড়ি আটক করেন ডিআরআই আধিকারিকরা। গাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে তৈরি একটি গোপন কুঠুরি থেকে বিদেশি মুদ্রা উদ্ধার হয়। গাড়িতে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। অভিযোগ, তাঁদের কাছ থেকেই পাচার হওয়া সোনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। তাঁরা জানান, বিজয়ওয়াড়ার কাছে সোনা পৌঁছে দেওয়া হয়েছিল। উদ্ধার হওয়া বিদেশি মুদ্রা সোনা বিক্রির টাকা বলেও তাঁরা দাবি করেন বলে ডিআরআই সূত্রে খবর।

এরপর ওই তথ্যের ভিত্তিতে আরও তিন সন্দেহভাজনের খোঁজ পান আধিকারিকরা। তাঁরা একটি যাত্রীবাহী বাসে চেপে হায়দরাবাদের দিকে যাচ্ছিলেন। একটি টোল প্লাজার কাছে বাসটি আটকানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে তিন জনের কাছ থেকে বিদেশি সোনার তিনটি বার উদ্ধার হয়। মোট পাঁচ জনকে গ্রেফতারের পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Continue Reading

Previous: এইচডিএফসি ব্যাঙ্কের গোপন তথ্য ফাঁসের অভিযোগ! ২ শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত
Next: সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.