Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্বাধীনতা দিবসে নারীর ক্ষমতায়ন নিয়ে মোদীর বিশেষ বার্তা; যুব সমাজ এর উদ্দেশ্যে বিকশিত ভারতের ঘোষনা

স্বাধীনতা দিবসে নারীর ক্ষমতায়ন নিয়ে মোদীর বিশেষ বার্তা; যুব সমাজ এর উদ্দেশ্যে বিকশিত ভারতের ঘোষনা

Online Desk আগস্ট 15, 2025
modi-4.png

ওঙ্কার ডেস্ক: ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের গ্রামীণ নারীর ক্ষমতায়নের এক বড় মাইলফলক তুলে ধরলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, কেন্দ্রের ‘লখপতি দিদি’ কর্মসূচি ইতিমধ্যেই ২ কোটি গ্রামীণ মহিলাকে বছরে অন্তত ১ লক্ষ টাকা আয়ের সক্ষমতা এনে দিয়েছে। এটি কেবল একটি সংখ্যা নয়, বরং দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রতীক বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, এখন সরকারের লক্ষ্য এই সাফল্যের পরিধি আরও বাড়িয়ে ৩ কোটিতে পৌঁছানো। পাশাপাশি এদিন প্রধান মন্ত্রী ভারতের যুব সমাজের উদ্দেশ্যে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজকার যোজনা’ –র কথা বলেন।
‘লখপতি দিদি’ কর্মসূচি দীনদয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীনে পরিচালিত হয়। এর উদ্দেশ্য গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, ব্যবসায়িক প্রশিক্ষণ দেওয়া, সাশ্রয়ী হারে ঋণসুবিধা প্রদান, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং বাজারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা। এই কর্মসূচির ফলে কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, দুগ্ধ উৎপাদন, হস্তশিল্প, সেলাই-কাটিং, এমনকি অনলাইন ব্যবসার ক্ষেত্রেও মহিলারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।
প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে আরও উল্লেখ করেন ‘নমো ড্রোন দিদি’ প্রকল্পের কথা। এর মাধ্যমে গ্রামীণ মহিলাদের ড্রোন চালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারকে ত্বরান্বিত করছে। সরকারি ভর্তুকির মাধ্যমে এই ড্রোনগুলি স্বনির্ভর গোষ্ঠীগুলি কিনে কৃষিকাজে ব্যবহার করছে, যার ফলে চাষের খরচ কমছে, উৎপাদনশীলতা বাড়ছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
মোদীর বক্তব্যে পরিষ্কার হয় যে, ‘লখপতি দিদি’ কর্মসূচিকে বৃহত্তর অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে যুক্ত করা হবে। দেশের ৩.৫ কোটি নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সরকারের আশা, এই ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি নারীর সামাজিক মর্যাদা ও আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে।
সরকারি পরিসংখ্যান জানাচ্ছে, কর্মসূচি চালুর পর থেকে উত্তরপ্রদেশ, বিহার, ওডিশা, মধ্যপ্রদেশসহ একাধিক রাজ্যে হাজার হাজার স্বনির্ভর গোষ্ঠী তাদের ব্যবসা সফলভাবে দাঁড় করিয়েছে। অনেক গোষ্ঠী এখন স্থানীয় বাজার ছাড়িয়ে রাজ্য ও জাতীয় স্তরের বাজারে পণ্য সরবরাহ করছে। ফলে শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ক্ষেত্রেও এই উদ্যোগের প্রভাব সুদূরপ্রসারী হয়ে উঠছে।
লাখপতি দিদির পাশাপাশি এদিন নরেন্দ্র মোদী যুব সমাজের উদ্দেশ্য ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজকার যোজনা’ ঘোষনা করেন।যেটি স্বাধীনতা দিবসের দিন থেকেই কার্যকর করার কথা বলেছেন তিনি। এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার এক লক্ষ কোটি তাকা বরাদ্দ করেছে বলে জানিয়েছেন মোদী। যার আওতায় প্রায় ৩ কোটি যুব উপকৃত হবে।

Post Views: 189

Continue Reading

Previous: অস্ট্রেলিয়ায় ভারতীয়দের স্বাধীনতা দিবস উদযাপন ভন্ডুলের চেষ্টা খালিস্তানি গোষ্ঠীর
Next: বঙ্গ জুড়ে ফের বৃষ্টির সম্ভবনা ?

সম্পর্কিত গল্প

DEADBODY.png

ব্যাঙ্গালোরে ছয় মাসের লিভ-ইন সম্পর্কেই বান্ধবীকে খুন যুবকের

Online Desk জুন 17, 2026
Capture.JPG

ফিকে হয়ে যাচ্ছে লাল সূর্য, আত্মসমর্পণ করলেন মাও নেত্রী শকুন্তলা মাহাতো

Online Desk জুন 17, 2026
death.jpg

ভুবনেশ্বরের এইমস হাসপাতালের মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার

Online Desk জুন 17, 2026

You may have missed

DEADBODY.png

ব্যাঙ্গালোরে ছয় মাসের লিভ-ইন সম্পর্কেই বান্ধবীকে খুন যুবকের

Online Desk জুন 17, 2026
Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
Capture.JPG

ফিকে হয়ে যাচ্ছে লাল সূর্য, আত্মসমর্পণ করলেন মাও নেত্রী শকুন্তলা মাহাতো

Online Desk জুন 17, 2026
death.jpg

ভুবনেশ্বরের এইমস হাসপাতালের মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.