Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অস্ট্রেলিয়ায় ভারতীয়দের স্বাধীনতা দিবস উদযাপন ভন্ডুলের চেষ্টা খালিস্তানি গোষ্ঠীর

অস্ট্রেলিয়ায় ভারতীয়দের স্বাধীনতা দিবস উদযাপন ভন্ডুলের চেষ্টা খালিস্তানি গোষ্ঠীর

Online Desk আগস্ট 15, 2025
khalistani.jpg

ওঙ্কার ডেস্ক: সারা দেশে ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে সাড়ম্বরে। দেশের বাইরেও প্রবাসী ভারতীয়রা বিশেষ এই দিনটিকে উদযাপন করছেন। শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঝামেলা করার অভিযোগ উঠল খালিস্তানিপন্থীদের বিরুদ্ধে। যার ফলে সাময়িক ভাবে চাঞ্চল্য ছড়ায় প্রবাসী ভারতীয়দের মধ্যে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মেলবোর্নে কনসাল জেনারেলের বাইরে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেই অনুষ্ঠানে খালিস্তানিপন্থী ব্যক্তিরা এসে ভন্ডুল করার চেষ্টা করে। তাঁদের হাতে ছিল খালিস্তানপন্থী পতাকা। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিতে দেখা গিয়েছে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল বচসা হচ্ছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী খালিস্তানিপন্থীদের স্লোগান দিতে দেখা গিয়েছে। পাল্টা প্রতিরোধ হিসেবে ভারতীয়রা দেশাত্মবোধক গান গেয়ে নিজেদের অবস্থান জানান দেন। রিপোর্ট অনুসারে, এই ঝামেলার কথা জানার পর ঘটনাস্থলে পৌঁছন অস্ট্রেলিয়ার স্থানীয় প্রশাসন। বড় ধরণের কোনও রকম অশান্তি না ঘটে তা নিশ্চিত করেন তাঁরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ‘ভারত মাতা কি জয়’ এবং ‘বন্দে মাতরম’ স্লোগান দিয়ে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান খালিস্তানিপন্থী কার্যকলাপের মধ্যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ভন্ডুল করার চেষ্টার ঘটনা ঘটল। গত মাসে, খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীরা অস্ট্রেলিয়ার বোরোনিয়ায় স্বামীনারায়ণ মন্দিরের মুখ বিকৃত করেছিল বলে অভিযোগ উঠেছিল।

Post Views: 201

Continue Reading

Previous: জম্মুকাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সরব ওমর
Next: স্বাধীনতা দিবসে নারীর ক্ষমতায়ন নিয়ে মোদীর বিশেষ বার্তা; যুব সমাজ এর উদ্দেশ্যে বিকশিত ভারতের ঘোষনা

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026

You may have missed

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.