Skip to content
অক্টোবর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • ভারতে প্রতি ঘণ্টায় একজন করে শিশু আত্মঘাতী ! গত ১০ বছরে ছাত্রছাত্রীদের আত্মহননের হার বৃদ্ধি পেয়েছে ৮০ শতাংশ

ভারতে প্রতি ঘণ্টায় একজন করে শিশু আত্মঘাতী ! গত ১০ বছরে ছাত্রছাত্রীদের আত্মহননের হার বৃদ্ধি পেয়েছে ৮০ শতাংশ

Online Desk অক্টোবর 8, 2026
Suicide.jpg

অর্ণব দত্ত

ভারতে প্রতি ঘণ্টায় একজন করে শিশু আত্মঘাতী হচ্ছে। সমীক্ষা অনুসারে, ২০২০ সালে করোনা পরিস্থিতির সময় থেকে উদ্বেগজনক হারে এদেশের নাগরিক শিশুদের আত্মহত্যার হার উত্তরোত্তর ক্রমবর্ধমান। ২০২৫ সালে পাওয়া সর্বশেষ তথ্যানুসারে, ইতিমধ্যে ১০ হাজারের বেশি সংখ্যক শিশু আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুসারে, যে সমস্ত কারণে শিশুরা আত্মঘাতী হচ্ছে তার মধ্যে রয়েছে পারিবারিক অশান্তি, প্রেমপ্রীতিজনিত জটিলতা, এছাড়া পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণেও সামাজিক লজ্জায় সারা দেশে হু-হু করে বৃদ্ধি পেয়েছে শিশুদের আত্মহত্যার হার। আরও জানা গিয়েছে, নাবালকদের তুলনায় নাবালিকাদের আত্মহত্যার হার বেশি। ৫৫ শতাংশ নাবালিকা আত্মঘাতী হচ্ছে। অনেকক্ষেত্রে এর কারণ পারিবারিক হিংসা। বহুক্ষেত্রে শিশুরা আত্মহত্যার রাস্তা বেছে নিচ্ছে বাবা-মায়ের অবহেলার শিকার হয়ে। নাবালিকাদের আত্মঘাতী হওয়ার আরেকটি কারণ যৌন হিংসার শিকার হওয়া।

গত ১০ বছরে ছাত্রছাত্রীদের আত্মহত্যার হার ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এসম্পর্কে সর্বশেষ যে পরিসংখ্যান মিলেছে সেই অনুসারে, ১ লক্ষ ২৩ হাজারের বেশি ছাত্রছাত্রী আত্মঘাতী। এমনকি দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি, যেমন আইআইটি, আইআইএমেও লাগাতার আত্মঘাতী মেধাবী ছাত্রছাত্রীরা। অনেকক্ষেত্রে এর কারণ জাতপাতের বৈষম্য। তদন্ত রিপোর্টগুলিতে এব্যাপারে সত্য উদ্ঘাটিত হচ্ছে। ভারতে প্রতি ঘণ্টায় একজন করে শিশু আত্মঘাতী হচ্ছে। সমীক্ষা অনুসারে, ২০২০ সালে করোনা পরিস্থিতির সময় থেকে উদ্বেগজনক হারে এদেশের নাগরিক শিশুদের আত্মহত্যার হার উত্তরোত্তর ক্রমবর্ধমান। ২০২৫ সালে পাওয়া সর্বশেষ তথ্যানুসারে, ইতিমধ্যে ১০ হাজারের বেশি সংখ্যক শিশু আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত রিপোর্ট অনুসারে, গত দুদশকে দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ছাত্রছাত্রীদের আত্মহত্যার হার ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রয়েছে আইআইটিগুলিও। গত দু’দশকে ১৬০ জন ছাত্রছাত্রী আত্মঘাতী হয়েছে দেশের বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলিতে। গত পাঁচ বছরে আত্মঘাতীর সংখ্যা এসে ঠেকেছে ৬০জনে। একইসঙ্গে আইআইএমগুলিতেও ছাত্রছাত্রীরা নিজের হাতে জীবন হননে্র পথ বেছে নিচ্ছেন।

ভারতীয় সংস্কৃতিতে, আত্মহত্যা মহাপাপ। এসত্ত্বেও নিজের জীবন নিকেশ করার পথ বেছে নিচ্ছেন এদেশের প্রান্তিক সম্প্রদায়ের যে মেধাবী ছাত্রছাত্রীরা অধিকাংশ ক্ষেত্রে ওঁরা জাতপাতভিত্তিক হিংসার তথা বৈষম্যের শিকার। মেধাবী ছাত্রছাত্রীদের আত্মহত্যা রুখতে্ চলতি বছরে সুপ্রিম কোর্ট অভিমত প্রকাশ করেছে। দেশের শীর্ষ আদালতের ছাত্রছাত্রীদের আত্মহত্যার প্রবণতাকে “মহামারি” হিসেবে আখ্যা দিয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ছাত্রছাত্রীরা অনেকক্ষেত্রে আত্মঘাতী হচ্ছে ওঁদের স্কলারশিপের টাকা আটকে থাকায়। এজন্যে উপযুক্ত ব্যবস্থা নিতে দেশের ৬০ হাজার ৩৮৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও এই সামাজিক ব্যাধি নির্মূল করা যাচ্ছে না।

এদিকে, দেশের সংবিধানের ২১ নম্বর ধারা অনুসারে, মানসিক সুস্বাস্থ্য প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকারের অন্তর্গত। এবাদে কোনও নাগরিক মানসলিকভাবে অসুস্থ বোধ করলে তাঁর জন্যে মানসিক চিকিৎসা পরিষেবার বন্দোবস্ত করাও সাংবিধানিক অধিকারের অন্তর্গত।
সূত্র্রের খবর, ভারতে মহিলাদের আত্মহত্যার হার সারা পৃথিবীর নিরিখে ৩৭ শতাংশ। এখবরও জানা গিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মারফত। এর অন্যতম একটি কারণ একান্নবর্তী পরিবার ভেঙে পরিবারগুলি নিউক্লিয়ার ফ্যামিলেতে পর্যবসিত হওয়া।

ফলে আত্মহ্ত্যার সার্বিক প্রতিরোধের পথ সমাজ সংস্কার, একথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এও জরুরি প্রশ্ন। চলতি বছরে গত সেপ্টেম্বর মাসের ৬ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত “জাতীয় আত্মহত্যা প্রতিরোধ সপ্তাহ” পালিত হয়েছে। পরিস্থিতি এরপর পরিবর্তিত হবে কিনা তা সময়ের অপেক্ষা। একটিই কথা বলার যে, মানবজীবন অমূল্য। সেই জীবনকে খতম করে দিচ্ছেন কেন মেধাবী ছাত্রছাত্রী থেকে সাধারণ নাগরিকরা, তা নিয়ে এবার কেবল সরকারকে নয়, ভাবতে হবে শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদেরও। এজন্যে প্রয়োজন আলোচনার পরিসর, পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া। এই সত্য যত শীঘ্র বাস্তবায়িত হয়, সমাজের পক্ষে তা মঙ্গলদায়ক ততই।

Continue Reading

Previous: দিল্লিতে জ্ঞানেশ বিরোধী আন্দোলনে মমতা, ককরোচদের কর্মসূচিতে যোগ দিতে রাজধানীতে উড়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী
Next: জ্ঞানেশ-বিরোধী আন্দোলন আরও জোরদারের পথে ‘ইন্ডিয়া’, দিল্লিতে তুঙ্গে পুলিশের প্রস্তুতিও

সম্পর্কিত গল্প

SC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 9, 2026
New-Project-9.webp

আরজি করের মঞ্চ থেকেই স্বাস্থ্যসচিবকে নিশানা নির্যাতিতার মায়ের! মুখ্যমন্ত্রী শুভেন্দুর সামনেই বিস্ফোরক অভিযোগ

Online Desk অক্টোবর 9, 2026
train.jpg

ককরোচদের বিক্ষোভের দিন দিল্লিগামী এক্সপ্রেস বাতিল! রেলের সিদ্ধান্তে বিতর্ক

Online Desk অক্টোবর 9, 2026

You may have missed

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
SC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.