Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সাইনবোর্ড ভাঙা নিয়ে হাইকোর্টে মামলা, দ্রুত শুনানির আর্জি

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সাইনবোর্ড ভাঙা নিয়ে হাইকোর্টে মামলা, দ্রুত শুনানির আর্জি

Online Desk আগস্ট 28, 2026
1000270488.jpg

ওঙ্কার ডেস্ক: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের সাইনবোর্ড সরানো নিয়ে আইনি লড়াই শুরু করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সকালে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় জোড়াফুল শিবির। বিষয়টি আদালতের নজরে আনেন তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। তাঁর আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি রাজা বসুচৌধুরী।

এদিন মামলাটির দ্রুত শুনানির আর্জিও জানায় তৃণমূল। আইনজীবীর দাবি, বৃহস্পতিবার বিকেলে কলকাতা পুরসভার কর্মীরা ক্যামাক স্ট্রিটের দফতরে গিয়ে বিলবোর্ড সরানোর কাজ শুরু করেন। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবারই বিষয়টি হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নজরে আনা হয়েছিল। সেখান থেকে সংশ্লিষ্ট বেঞ্চের দৃষ্টি আকর্ষণের নির্দেশ দেওয়া হয়। তবে মামলা শুনতে বিচারপতি বসুচৌধুরী প্রথমে মামলার নম্বর চেয়ে পাঠান। তিনি জানান, মামলা নম্বর না থাকলে শুনানি সম্ভব নয়। নম্বর পাওয়া গেলেই শুনানি করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে অন্য পক্ষকেও বিষয়টি জানাতে বলেন।

উল্লেখ্য ক্যামাক স্ট্রিটে তিন হাজার বর্গফুটের বেশি জায়গা জুড়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর। তৃণমূলের দাবি, ওই ভবনের মাথায় দীর্ঘদিন ধরে দলের নাম লেখা একটি সাইনবোর্ড ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই বোর্ড সরাতে যায় কলকাতা পুরসভা। ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়ায়।
তৃণমূলের অভিযোগ, প্রথমে বাধার মুখে পড়ে পুরসভা ও পুলিশ ফিরে যায়। পরে ফের সেখানে অভিযান চালানো হয়। সেই সময় তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও পুরকর্মীদের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ কয়েকজন সিঁড়িতে বসে ও শুয়ে পড়ে কাজ আটকানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত পুলিশি নিরাপত্তায় পুরকর্মীরা তালা ভেঙে ছাদে ওঠেন। সেখান থেকে সাইনবোর্ড খুলে ফেলা হয়।

Post Views: 24

Continue Reading

Previous: ২৩০ কোটি ডলার ব্যয় করে চিনা যুদ্ধবিমান কিনতে চলেছে বাংলাদেশ! নজরে ঢাকা-বেজিং সম্পর্ক
Next: নেপালে হড়পা বানে মৃত বেড়ে ৪৬৯, নিখোঁজ ২৯০ ভারতীয়! উদ্ধারকাজে বাড়ছে চ্যালেঞ্জ

সম্পর্কিত গল্প

1000366826.jpg

যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

Online Desk আগস্ট 28, 2026
1000370522.jpg

দুর্গাপুজোর মণ্ডপে আমিষ খাবার নয়! ‘পবিত্রতা’ রক্ষায় ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের

Online Desk আগস্ট 28, 2026
1000370468.jpg

দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

1000366826.jpg

যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

Online Desk আগস্ট 28, 2026
1000370522.jpg

দুর্গাপুজোর মণ্ডপে আমিষ খাবার নয়! ‘পবিত্রতা’ রক্ষায় ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের

Online Desk আগস্ট 28, 2026
1000370468.jpg

দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 28, 2026
1000370495.jpg

নেপালে হড়পা বানে মৃত বেড়ে ৪৬৯, নিখোঁজ ২৯০ ভারতীয়! উদ্ধারকাজে বাড়ছে চ্যালেঞ্জ

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.