Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ২৩০ কোটি ডলার ব্যয় করে চিনা যুদ্ধবিমান কিনতে চলেছে বাংলাদেশ! নজরে ঢাকা-বেজিং সম্পর্ক

২৩০ কোটি ডলার ব্যয় করে চিনা যুদ্ধবিমান কিনতে চলেছে বাংলাদেশ! নজরে ঢাকা-বেজিং সম্পর্ক

Online Desk আগস্ট 28, 2026
1000370515.webp

ওঙ্কার ডেস্ক: প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশ। চিনের তৈরি জে১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা এগোচ্ছে বলে সূত্রের দাবি। সব কিছু চূড়ান্ত হলে ২০টি যুদ্ধবিমান কিনতে পারে ঢাকা। এ ক্ষেত্রে বাংলাদেশকে প্রায় ২৩০ কোটি ডলার খরচ করতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ হাজার কোটি টাকা। সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম বড় ব্যয় হতে পারে এই চুক্তি।

বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে ‘ফোর্সেস গোল ২০৩০’ কর্মসূচি নেওয়া হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বায়ুসেনার শক্তি বাড়াতে চাইছে তারেক রহমানের সরকার। চিনা যুদ্ধবিমান কেনার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বলে খবর। সূত্রের দাবি, ২০টি জে১০সিই কেনার বিষয়ে দর কষাকষি চলছে। প্রতিটি যুদ্ধবিমানের জন্য প্রায় সাড়ে ১১ কোটি ডলার খরচ হতে পারে। সব মিলিয়ে ব্যয় হতে পারে ২৩০ কোটি ডলার। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রকের আধিকারিকদের নিয়ে এ বিষয়ে একটি কমিটিও তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।

চিনের কাছ থেকে জে১০সিই কেনার জন্য অপারেশন সিঁদুরের প্রসঙ্গও টেনেছে ঢাকা। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানের দাবি, অপারেশন সিঁদুরের সময় এই চিনা যুদ্ধবিমান ভারতের রাফালের বিরুদ্ধে ভালো কাজ করেছিল। সেই কারণেই বাংলাদেশ জে১০সিই কেনার কথা ভাবছে। যদিও বাংলাদেশের এই বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় পক্ষের বক্তব্য ছিল একেবারেই ভিন্ন। নয়াদিল্লি বারবার জানিয়েছে, পাকিস্তান রাফালে ধ্বংস করেছে—এমন দাবির সঙ্গে তারা একমত নয়।

Post Views: 29

Continue Reading

Previous: সাইবার প্রতারণার ২৮ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস, বর্ধমানে গ্রেফতার ৪
Next: ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সাইনবোর্ড ভাঙা নিয়ে হাইকোর্টে মামলা, দ্রুত শুনানির আর্জি

সম্পর্কিত গল্প

1000366826.jpg

যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

Online Desk আগস্ট 28, 2026
1000370522.jpg

দুর্গাপুজোর মণ্ডপে আমিষ খাবার নয়! ‘পবিত্রতা’ রক্ষায় ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের

Online Desk আগস্ট 28, 2026
1000370468.jpg

দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

1000366826.jpg

যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

Online Desk আগস্ট 28, 2026
1000370522.jpg

দুর্গাপুজোর মণ্ডপে আমিষ খাবার নয়! ‘পবিত্রতা’ রক্ষায় ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের

Online Desk আগস্ট 28, 2026
1000370468.jpg

দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 28, 2026
1000370495.jpg

নেপালে হড়পা বানে মৃত বেড়ে ৪৬৯, নিখোঁজ ২৯০ ভারতীয়! উদ্ধারকাজে বাড়ছে চ্যালেঞ্জ

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.