Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তীর্থযাত্রায় যাওয়ার সময় পিষে দিল ডাম্পার, মৃত্যু ৭ জনের, জখম চার

তীর্থযাত্রায় যাওয়ার সময় পিষে দিল ডাম্পার, মৃত্যু ৭ জনের, জখম চার

Online Desk এপ্রিল 13, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক ঘটনা গুজরাটের সুরেন্দ্রনগরে। দ্রুত গতিতে আসা একটি ডাম্পারের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন সাত জন। এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও চার জন। সোমবার ভোরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সুরেন্দ্রনগরের লাখতার-ভিরামগাম রাস্তার ভাস্করপাড়া গ্রামের কাছে দ্রুত গতিতে আসা ডাম্পারটি তীর্থযাত্রীদের একটি দলকে পিষে দিয়ে চলে যায়। তাঁরা একটি শোভাযাত্রায় অংশ নিতে রাজকোট থেকে বহুচরাজীর দিকে হেঁটে যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ছয় জন তীর্থযাত্রী এবং এক জন একটি ট্রাকের চালক। ট্রাকটি টায়ার বদলানোর জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিল। এসপি বেদিকা বিহানি বলেন, ‘ডাম্পারটি পাশ দিয়ে যাওয়ার সময় পথচারীদের এবং টায়ার বদলাতে থাকা যুবকটিকে পিষে দেয়। ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসার জন্য রাজকোটে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চালককে।’ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য লাখতার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে ঘাতক ডাম্পারের চালক আদিত্য রমেশভাই গোকানিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঝামার গ্রামের বাসিন্দা।

পুলিশ আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক পিকে পারমার। তিনি বলেন, ‘তীর্থযাত্রীদের দলটি দত্ত গ্রাম পরিদর্শন করে একটি ধর্মীয় পতাকা উত্তোলন এবং মহাদেব মন্দির দর্শনের জন্য ভিরামগামের দিকে যাচ্ছিল। কিন্তু ভক্তির যাত্রা করুণ কাহিনীতে পরিণত হয়েছে।’ নিহতদের মধ্যে যাঁদের নাম জানা গিয়েছে তাঁরা হলেন মাসাভাই কর্ষণভাই মুন্ধওয়া, জালুবেন মাসাভাই মুন্ধওয়া, রানিবেন মঙ্গভাই লম্বারিয়া এবং ভাজিবেন বিভাবভাই মুন্ধওয়া।

Post Views: 119

Continue Reading

Previous: পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয়
Next: ভোটের মুখে সক্রিয় ইডি, আইপ্যাকের সহ পরিচালক গ্রেফতার ! বিজেপিকে নিশানা অভিষেকের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.