Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আ্যডামাস বিশ্ববিদ্যালয়ের নতুন ক্রিকেট অ্যাকাডেমি, নবীন প্রতিভা গড়ার বড় উদ্যোগ

আ্যডামাস বিশ্ববিদ্যালয়ের নতুন ক্রিকেট অ্যাকাডেমি, নবীন প্রতিভা গড়ার বড় উদ্যোগ

Online Desk এপ্রিল 16, 2026
Adams.jpg

নিজস্ব প্রতিনিধি : সংগঠিত ক্রীড়া উন্নয়নে বড় পদক্ষেপ নিল আ্যডামাস এডুকেশন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ‘আ্যডামাস ক্রিকেট অ্যাকাডেমি’। লক্ষ্য—পেশাদার কোচিং ও শিক্ষার সমন্বয়ে আগামী দিনের ক্রিকেট প্রতিভা গড়ে তোলা। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষা, প্রযুক্তি ও ক্রীড়া ক্ষেত্রের আ্যডামাস গোষ্ঠীর শীর্ষ কর্তারা।

রাইস আ্যডামাস গ্রুপ, আ্যডামাস টেক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড এবং আ্যডামাস ইউনাইটেড স্পোর্টসের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই অ্যাকাডেমি শুধু প্রশিক্ষণ কেন্দ্র নয়; প্রতিভা চিহ্নিতকরণ থেকে প্রশিক্ষণ ও পারফরম্যান্স—সবকিছুকে এক ছাতার তলায় আনার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ। বাংলার ক্রিকেট পরিকাঠামোয় দীর্ঘদিনের বিচ্ছিন্নতা কাটিয়ে একটি সুসংহত কাঠামো গড়ে তোলাই মূল উদ্দেশ্য। আ্যডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাইস আ্যডামাস গ্রুপের চেয়ারম্যান ড. সমিত রায় বলেন, “এই অ্যাকাডেমি এমন এক ক্রীড়া পরিবেশ তৈরি করবে, যেখানে প্রতিভা ও সুযোগ একসঙ্গে বিকশিত হবে। আমাদের লক্ষ্য শুধু দক্ষ ক্রিকেটার তৈরি করা নয়, বরং এমন মানুষ গড়ে তোলা, যারা শৃঙ্খলা, অধ্যবসায় এবং বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম।”

অ্যাকাডেমির লক্ষ্য ও কাঠামো

আ্যডামাস ক্রিকেট অ্যাকাডেমি একটি পূর্ণাঙ্গ বিকাশকেন্দ্র হিসেবে কাজ করবে। বয়সভিত্তিক প্রশিক্ষণ, বৈজ্ঞানিক কোচিং পদ্ধতি, আধুনিক ডেটা অ্যানালিটিক্স, ফিটনেস ট্রেনিং এবং অভিজ্ঞ মেন্টরশিপ—সবকিছুকেই গুরুত্ব দেওয়া হবে এখানে। ক্রীড়া কাঠামোর নেতৃত্বে থাকবে আ্যডামাস ইউনাইটেড স্পোর্টস। এর ফলে রাজ্যের বাইরেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগ বাড়বে শিক্ষার্থীদের জন্য।

অ্যাকাডেমির অন্যতম আকর্ষণ সৌরাশিস লাহিড়ীর উপস্থিতি। তিনি টেকনিক্যাল ডিরেক্টর ও মেন্টর হিসেবে যুক্ত থাকবেন। তাঁর অভিজ্ঞতা প্রশিক্ষণ পদ্ধতি নির্ধারণ এবং তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘমেয়াদি অ্যাথলিট ডেভেলপমেন্টে বিশেষ জোর দেওয়া হবে। দক্ষতার পাশাপাশি ম্যাচ পরিস্থিতিতে মানসিক দৃঢ়তা ও শৃঙ্খলা গড়ে তোলাও থাকবে মূল ফোকাসে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ্যডামাস টেক কনসাল্টিং-এর ডিরেক্টর রজত শুভ্র রায় ও সৌম্য শুভ্র রায়-সহ ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। এতদিন শিক্ষা ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকলেও, এই উদ্যোগের মাধ্যমে আ্যডামাস গোষ্ঠী যে সমন্বিত প্রতিভা বিকাশের পথে এগোচ্ছে, তা স্পষ্ট। শিক্ষা, প্রযুক্তি ও ক্রীড়ার মেলবন্ধনে ভবিষ্যতের পেশাদার তৈরির লক্ষ্যেই এই পরিকল্পনা। অ্যাকাডেমির কার্যক্রম শীঘ্রই শুরু হবে। ভর্তি, প্রশিক্ষণ ও নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী দিনে জানানো হবে।

Post Views: 117

Continue Reading

Previous: দিল্লি এয়ারপোর্টের রানওয়েতে দুই বিমানের ধাক্কা ! নিরাপদে বিমানকর্মী ও যাত্রীরা, ঘটনার তদন্ত শুরু
Next: গাফিলতির জেরে ছত্তিশগড়ে ভেদান্তা লিমিটেডে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণ, মৃত ২০

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.