Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি এয়ারপোর্টের রানওয়েতে দুই বিমানের ধাক্কা ! নিরাপদে বিমানকর্মী ও যাত্রীরা, ঘটনার তদন্ত শুরু

দিল্লি এয়ারপোর্টের রানওয়েতে দুই বিমানের ধাক্কা ! নিরাপদে বিমানকর্মী ও যাত্রীরা, ঘটনার তদন্ত শুরু

Online Desk এপ্রিল 16, 2026
Crash.jpg

ওঙ্কার ডেস্ক : বৃহস্পতিবার দুপুর সোয়া ২টো নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে স্পাইসজেটের একটি ট্যাক্সিং করার সময় দাঁড়িয়ে থাকা একটি আকাসা বিমানকে ধাক্কা দেয়। এই ঘটনায় বিমানবন্দর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষে দুটি বিমান ক্ষতিগ্রস্তের হলেও বড়সড় বিপদ বাঁধেনি বলে জানা গেছে। আকাসা এয়ারের QP-1406 বিমানটির দিল্লি থেকে হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল। সেই মতো রানওয়েতে দৌড়ানো শুরু করেছিল। এই সংঘর্ষে স্পাইসজেটের ডান দিকের উইংলেটটি ক্ষতিগ্রস্ত হয় এবং আকাসার বাম দিকের হরাইজন্টাল স্ট্যাবিলাইজারে আঘাত লাগে। স্পাইসজেট বিমানটি লেহ থেকে এসেছিল। বিমানবন্দরের আধিকারিকদের মতে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় দুটি বিমানকেই গ্রাউন্ডেড করা হয়েছে।

আকাসা এয়ারলাইন এক বিবৃতিতে বলেছে, “প্রাথমিক তথ্য থেকে জানা গেছে যে, আকাসার বিমানটি দাঁড়িয়েছিল, এমন সময় অন্য একটি এয়ারলাইনের বিমান সেটির সঙ্গে ধাক্কা খায়। সকল যাত্রী ও ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে এবং আমাদের গ্রাউন্ড টিম যাত্রীদের যত দ্রুত সম্ভব হায়দ্রাবাদে নিয়ে যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করছে।”

এয়ারলাইনটি জোর দিয়ে বলেছে, “অফিসিয়াল প্রোটোকল অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। আকাসা এয়ারে আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পায়।”

বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন) বিষয়টি তদন্ত করছে। ডিজিসিএ বলেছে, “১৬.০৪.২০২৬ তারিখে টার্মিনাল ১-এ এসজি-১২৪ (লেহ-দিল্লি) ফ্লাইট পরিচালনার পর নির্ধারিত পার্কিং বে-তে ট্যাক্সিং করার সময় স্পাইসজেটের ভিটি-এসএলবি বি-৭৩৭-৭০০ বিমানটির উইংলেট, দিল্লি-হায়দ্রাবাদ সেক্টরের ফ্লাইট পরিচালনার জন্য পুশব্যাক করার পর এপ্রোনে থাকা আকাসা বি-৭৩৭ বিমানের হরাইজন্টাল টেইল সারফেসে (এইচটিএস) আঘাত করে। এই সংঘর্ষের ফলে স্পাইসজেট বিমানটির ডানদিকের উইংলেট এবং আকাসা বিমানটির টিএইচএস ক্ষতিগ্রস্ত হয়েছে।”

Post Views: 109

Continue Reading

Previous: রুশ তেল ইস্যুতে মার্কিন কূটনীতির চাপে ভারত, প্রশ্নে পররাষ্ট্রনীতির স্বাধীনতা
Next: আ্যডামাস বিশ্ববিদ্যালয়ের নতুন ক্রিকেট অ্যাকাডেমি, নবীন প্রতিভা গড়ার বড় উদ্যোগ

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.