Skip to content
আগস্ট 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আদর্শ খুনে গ্রেফতার ২, খুনের নেপথ্য কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা, পরিবারের সন্দেহ বন্ধুর দিকে

আদর্শ খুনে গ্রেফতার ২, খুনের নেপথ্য কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা, পরিবারের সন্দেহ বন্ধুর দিকে

Online Desk নভেম্বর 23, 2025
adarsha.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতার কসবার রাজডাঙা এলাকায় হোটেল থেকে আদর্শ লোসালকার দেহ উদ্ধারের ঘটনায় তাঁর দুই বন্ধুকে গ্রেফতার করল পুলিশ। কসবা থানায় ধৃতদের জেরা করা হচ্ছে। শুক্রবার রাতে হোটেলের ঘরে কী হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ধ্রুব মিত্র এবং কমল সাহা। রবিবার দুপুরে তাঁদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে এক তরুণী ও এক তরুণকে সঙ্গে নিয়ে হোটেলে ঢুকেছিলেন আদর্শ লোসালকার। শনিবার দুপুরে হোটেলের ঘর থেকে তাঁর হাত-পা বাঁধা দেহ উদ্ধার হয়। আদর্শের সঙ্গে সেদিন যাঁরা হোটেলে ঢুকেছিলেন তাঁরা এখনও অধরা। পরিবারের সন্দেহ, ত্রিকোণ প্রেমের জেরেই খুন হয়েছেন ওই যুবক। পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের বাবা সন্দেহ করছেন তাঁর এক বন্ধুকে। তিনি সাঁইথিয়ার বাসিন্দা। তাঁকে জেরা করতে পারেন তদন্তকারীরা।

এ ছাড়াও হোটেলের দুই কর্মীর সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, ওই রাতে হোটেলের দুটি ঘর ভাড়া নিয়েছিলেন তাঁরা। আদর্শ ওই রাতে হোটেলে দুই সঙ্গীর ঘরে ঢুকেছিলেন। সিসিটিভি ফুটেজ অনুসারে, কিছুক্ষণ পরই হোটেল থেকে আদর্শের দুই সঙ্গী বেরিয়ে যান। পুলিশ জানতে পেরেছে, শুক্রবার রাতেই আদর্শর ফোন থেকে হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। পলাতক তরুণী কালীঘাট অঞ্চলের এবং যুবক হুগলি জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। নিহত যুবকের মাথায় গভীর আঘাত রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই।

Post Views: 207

Continue Reading

Previous: রানের পাহাড় প্রোটিয়াদের, গুয়াহাটি টেস্টে দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত
Next: তেলেঙ্গানায় পুলিশের কাছে আত্মসমর্পণ ৩৭ মাওবাদীর

সম্পর্কিত গল্প

1000215819.jpg

সেবাশ্রয় মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

Online Desk আগস্ট 21, 2026
1000367694.jpg

জ্ঞানেশ কুমারের সরকারি সফরের তথ্য প্রকাশে রাজি নয় কমিশন

Online Desk আগস্ট 21, 2026
1000367683.jpg

‘চিকেন নেক’ ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা, শিলিগুড়িতে বড় ঘোষণা অমিত শাহের

Online Desk আগস্ট 21, 2026

You may have missed

1000215819.jpg

সেবাশ্রয় মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

Online Desk আগস্ট 21, 2026
Batmintan.jpg

জলি,গায়ত্রীর হাত ধরে ১৫ বছর পরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের খরা কাটল ভারতের

Online Desk আগস্ট 21, 2026
1000367694.jpg

জ্ঞানেশ কুমারের সরকারি সফরের তথ্য প্রকাশে রাজি নয় কমিশন

Online Desk আগস্ট 21, 2026
1000367683.jpg

‘চিকেন নেক’ ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা, শিলিগুড়িতে বড় ঘোষণা অমিত শাহের

Online Desk আগস্ট 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.