Skip to content
আগস্ট 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তেলেঙ্গানায় পুলিশের কাছে আত্মসমর্পণ ৩৭ মাওবাদীর

তেলেঙ্গানায় পুলিশের কাছে আত্মসমর্পণ ৩৭ মাওবাদীর

Online Desk নভেম্বর 23, 2025
mao1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: মাওবাদী বিরোধী অভিযানে বড় সাফল্য পেল তেলেঙ্গানা পুলিশ। শনিবার একসঙ্গে ৩৭ মাওবাদী আত্মসমর্পণ করলেন। রাজ্য পুলিশের কাছে তাঁরা অস্ত্র-সহ আত্মসমর্পণ করেন। সমাজের মূল স্রোতে ফিরে আসা অতি বামপন্থীদের মধ্যে তিন জন আঞ্চলিক কমিটির শীর্ষ নেতাও রয়েছেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার তেলঙ্গানা পুলিশের ডিজি বি শিবধর রেড্ডির উপস্থিতিতে মাওবাদীরা আত্মসমর্পণ করেন। পুলিশের দেওয়া তথ্য অনুসারে আত্মসমর্পণকারী ৩৭ মাওবাদীর মাথার মোট দাম ছিল প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা। যাঁরা অস্ত্র নিয়ে আত্মসমর্পণ করেছেন তাঁদের মধ্যে রয়েছেন কোয়াদা সম্বিয়া ওরফে আজাদ, আপ্পাসি নারায়ণ ওরফে রমেশ এবং মুচাকি সোমাদা। আজাদ ও রমেশ তেলঙ্গানায় মাওবাদী সংগঠনের আঞ্চলিক কমিটির নেতা ছিলেন। পুলিশ জানিয়েছে, দু’জনের মাথার দাম ছিল ২০ লক্ষ টাকা করে। পাশাপাশি সোমাদা দণ্ডকারণ্য আঞ্চলিক কমিটির দায়িত্বে ছিলেন। এ ছাড়াও মূল স্রোতে ফিরে আসাদের মধ্যে রয়েছেন ডিভিশনাল কমিটির তিন সদস্য এবং বিভিন্ন এরিয়া কমিটির ন’জন।

সূত্রের খবর, ৩৭ জন মাওবাদী সব মিলিয়ে একে-৪৭ রাইফেল একটি, এসএলআর দুটি, ৩০৩ রাইফেল চারটি, জি–৩ রাইফেল একটি ও ৩৪৬ রাউন্ড গুলি জমা দিয়েছেন। বিষয়টি নিয়ে তেলঙ্গানার ডিজিপি শিবধর রেড্ডি বলেন, সমাজের মূলস্রোতে ফেরার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই ডাকে সাড়া দিয়ে এই ৩৭ জন আত্মসমর্পণ করেছেন।

Post Views: 181

Continue Reading

Previous: আদর্শ খুনে গ্রেফতার ২, খুনের নেপথ্য কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা, পরিবারের সন্দেহ বন্ধুর দিকে
Next: মায়েদের বুকের দুধে ইউরেনিয়াম ! শিশু স্বাস্থ্য নিয়ে কি বললেন বিজ্ঞানীরা ?

সম্পর্কিত গল্প

1000215819.jpg

সেবাশ্রয় মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

Online Desk আগস্ট 21, 2026
Batmintan.jpg

জলি,গায়ত্রীর হাত ধরে ১৫ বছর পরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের খরা কাটল ভারতের

Online Desk আগস্ট 21, 2026
1000367694.jpg

জ্ঞানেশ কুমারের সরকারি সফরের তথ্য প্রকাশে রাজি নয় কমিশন

Online Desk আগস্ট 21, 2026

You may have missed

1000215819.jpg

সেবাশ্রয় মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

Online Desk আগস্ট 21, 2026
Batmintan.jpg

জলি,গায়ত্রীর হাত ধরে ১৫ বছর পরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের খরা কাটল ভারতের

Online Desk আগস্ট 21, 2026
1000367694.jpg

জ্ঞানেশ কুমারের সরকারি সফরের তথ্য প্রকাশে রাজি নয় কমিশন

Online Desk আগস্ট 21, 2026
1000367683.jpg

‘চিকেন নেক’ ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা, শিলিগুড়িতে বড় ঘোষণা অমিত শাহের

Online Desk আগস্ট 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.