Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শিক্ষাপ্রাঙ্গনে দুষ্কৃতী হামলা, হস্তক্ষেপ দাবি করে শিক্ষামন্ত্রীকে চিঠি লিখলেন অধীররঞ্জন চৌধুরী

শিক্ষাপ্রাঙ্গনে দুষ্কৃতী হামলা, হস্তক্ষেপ দাবি করে শিক্ষামন্ত্রীকে চিঠি লিখলেন অধীররঞ্জন চৌধুরী

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
BRATYA.jpg

ওঙ্কার ডেস্কঃ রাজ্য বাজেটে বহরমপুর তথা মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রস্তাব ঘোষণা হয়েছিল। সেই কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা ঘিরে অশান্তির আবহ। সেই প্রেক্ষিতেই এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, কলেজে দুষ্কৃতীদের হামলায় ছাত্র-শিক্ষক সহ স্থানীয় মানুষের একাংশ আক্রান্ত হয়েছেন। সেই পরিস্থিতি সামাল দিতে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন অধীররঞ্জন চৌধুরী।
শিক্ষামন্ত্রীকে লেখা চিঠিতে অধীর জানান, রাজ্য বাজেটে বহরমপুর তথা মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রস্তাব ঘোষণা হয়েছে। ঘোষণার পর কলেজের কিছু প্রাক্তন ছাত্র ও অধ্যাপক-সহ অনেকে অভিনন্দন জানাতে ও মিষ্টি বিতরণ করতে গিয়েছিলেন। কিন্তু সেই সময় একদল দুষ্কৃতী তাঁদের বাধা দেয় এবং হামলা চালায়। এতে কয়েক জন গুরুতর জখম হন বলেও অভিযোগ করেছেন তিনি। সেক্ষেত্রে শিক্ষাঙ্গনে দুষ্কৃতী হামলা রুখতে ও শান্তির পরিবেশ বজায় রাখতে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন অধীররঞ্জন চৌধুরী।
প্রসঙ্গত, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৈরির গোড়া থেকেই জেলার বড় অংশের মানুষ প্রতিবাদ জানিয়েছিলেন। কারণ, যাঁর দান করা জমির উপর প্রতিষ্ঠান গড়ে ওঠে, সেই রাজার নাম বাদ যাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়। এবার শিক্ষাপ্রাঙ্গনে দুষ্কৃতী হামলায় ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আবেদন নিয়ে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন অধীররঞ্জন চৌধুরী।

Post Views: 71

Continue Reading

Previous: ‘মানুষ হিসেবে বাঁচব’, নিজেদের জাতপাত মুক্ত হিসেবে ঘোষণা করলে মহারাষ্ট্রের এই গ্রাম
Next: বাংলাদেশের নির্বাচনের পর ভারতীয় রফতানিতে আশার আলো খুঁজছে হিলি

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.