Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলাদেশের নির্বাচনের পর ভারতীয় রফতানিতে আশার আলো খুঁজছে হিলি

বাংলাদেশের নির্বাচনের পর ভারতীয় রফতানিতে আশার আলো খুঁজছে হিলি

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
S.DNJ-BORDER-AND-BD-ELECTION-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: দীর্ঘ দিনের অচলাবস্থা কাটিয়ে আবার কি স্বাভাবিক হবে সীমান্তের বাণিজ্য? ভোটের দিকে তাকিয়ে দক্ষিণ দিনাজপুরের সীমান্তবর্তী হিলি অঞ্চল। প্রশ্ন একটাই, বাংলাদেশে স্থিতি ফিরলে কি খুলবে রফতানির দরজা?
১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন। আর সেই ভোটের দিকেই তাকিয়ে রয়েছে দক্ষিণ দিনাজপুরের হিলি স্থল বন্দরের ভারতীয় রফতানিকারকরা। বাংলাদেশের রাজনৈতিক পালাবদল হলে যদি স্বাভাবিক হয় ব্যবসা, সেই আশাতেই দিন গুনছেন তাঁরা। বাংলাদেশে পরিস্থিতি অশান্ত হওয়ার আগে হিলি স্থলবন্দর দিয়ে প্রায় দুশোরও বেশি পণ্য রফতানি হত। হিলির রফতানি ব্যবসায়ী অমিত আগরওয়াল বলেন, ‘আজ বাংলাদেশের ভোটের কারণে রফতানি পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা চাই নির্বাচন শান্তিপূর্ণ হোক। দীর্ঘদিন ধরে ও-পারের অশান্তির প্রভাব আমাদের ব্যবসায় সরাসরি পড়েছে। এর জেরে আমাদের জেলার বহু মানুষ কর্মহীন হয়েছেন।’ তাঁর আশা, নতুন সরকার দায়িত্ব নিলে ফের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফিরবে, খুলবে বাণিজ্যের পথ। এছাড়া বাংলাদেশের ভোটকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তে বিএসএফের টহলদারিও বাড়তে দেখা গেছে।
চাল, পেঁয়াজ থেকে শুরু করে নানা পণ্য যেত নিয়মিত। কিন্তু গত প্রায় দু’বছর ধরে পরিস্থিতি বদলেছে। এখন আট-দশটি পণ্যের মধ্যেই রফতানি কার্যত সীমাবদ্ধ। ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় আজকের নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রফতানি ব্যবসায়ীরা। তাঁদের আশা, ভোট-পরবর্তী সময়ে বাংলাদেশে স্থিতিশীল সরকার গঠিত হলে ধীরে ধীরে স্বাভাবিক হবে সীমান্ত বাণিজ্য।

Post Views: 184

Continue Reading

Previous: শিক্ষাপ্রাঙ্গনে দুষ্কৃতী হামলা, হস্তক্ষেপ দাবি করে শিক্ষামন্ত্রীকে চিঠি লিখলেন অধীররঞ্জন চৌধুরী
Next: ধর্মঘটের মিশ্র প্রভাব রাজ্যে, পরীক্ষার কারণে পরিবহনে ছাড়, শিল্পাঞ্চলে আংশিক কাজকর্ম

সম্পর্কিত গল্প

kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.