Skip to content
মার্চ 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নিজেদের উপার্জন ও সঞ্চয় অর্থ নির্বাচনে র জন্যে অধীর চৌধুরীর হাতে তুলে দিলেন মহিলারা

নিজেদের উপার্জন ও সঞ্চয় অর্থ নির্বাচনে র জন্যে অধীর চৌধুরীর হাতে তুলে দিলেন মহিলারা

Online Desk এপ্রিল 7, 2024
07.png

সুমন গঙ্গোপাধ্যায়ঃ সামনে নির্বাচন। দরকার প্রচুর অর্থ। ইতিমধ্যেই কংগ্রেসের সমস্ত একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা দেশের কংগ্রেস প্রার্থীদের পাশাপাশি সেই প্রভাব পড়েছে বহরমপুরেও। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরী। স্থানীয় মানুষের প্রিয় ‘দাদা’। আর সেই দাদার ভোটের খরচ তুলতে এগিয়ে এলেন কান্দির একটি গ্রামের সাধারন মহিলারা। নিজেদের সঞ্চয় করা অর্থ তাঁরা তুলে দিলেন অধীর চৌধুরীর হাতে।

রবিবার দুপুরে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে এসে তাঁদের প্রিয় দাদা’র হাতে সেই অর্থ তুলে দিলেন বহরমপুর লোকসভার অন্তর্গত কান্দি বিধানসভার রনগ্রাম এলাকার ১১ জন মহিলা। না, তাঁরা কেউ সক্রিয় রাজনীতি করেন না। নন কংগ্রেস কর্মীও। কিন্তু শুধুমাত্র অধীর চৌধুরীকে ভালোবেসে নিজেদের উপার্জন করা, সঞ্চয় করা তুলে দিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থীর হাতে। উদ্দেশ্য একটাই, তাদের সেই উপার্জন করা অর্থ যেন অধীর চৌধুরী তাঁর নির্বাচনে খরচ করতে পারেন।
কি ভাবে এই অর্থ তাঁরা রোজগার করলেন? অর্থ তুলে দেওয়া মহিলাদের বক্তব্য, ” আমরা কেউ বাড়ি ছাগল বিক্রি করে, কেউ মুড়ি ভেজে, কেউ লোকের বাড়ি কাজ করে, কেউ ফসল বিক্রি করে আবার কেউ তাদের স্বামীর একদিনের রোজগারের অর্থ সঞ্চয় করে, সেই অর্থ আমরা উনার হাতে তুলে দিলাম।” তাদের স্পষ্ট বক্তব্য, ” দাদা আমাদের সবার অভিভাবক, দাদা আমাদের মাথার উপর আছেন এটাই আমাদের কাছে সব থেকে বড় ভরসা, তাই আমরা আমাদের সামান্য সঞ্চয় থেকে দাদার ভোটের কাজে ব্যবহার করার জন্যে অর্থ দিলাম।”
এদিন প্রায় ১১ হাজার টাকা তাঁরা তুলে দেন অধীর চৌধুরী হাতে।এই মহিলাদের স্পষ্ট বার্তা,” নির্বাচনে খরচ করার মতো অর্থ কংগ্রেসের হাতে নেই। কিন্তু ভোট লড়তে প্রচুর টাকা দরকার, আর এই নির্বাচনে যাতে অধীর চৌধুরীর লড়াই করতে পারে এবং নির্বাচনে জিতে যাতে অধীর চৌধুরী সাংসদ হয়ে আসতে পারেন সেই জন্যই আমরা টাকা দিলাম।” এই অর্থ সাহায্য হাতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অধীর চৌধুরী। কার্যত ধরা গলায় অধীর চৌধুরী বলেন,”সারা পৃথিবীর ঐশ্বর্যের যা মূল্য, সেই মূল্য থেকে এই মূল্য এতটুকু কম নয়। এটা আমার জীবনের অনেক বড় পাওনা। আমি এসব মা-বোনের কথা সারা জীবন মনে রাখব। আমি নিজেকে ধন্য মনে করছি। এটা আমার স্বপ্নের এবং কল্পনার বাইরে।।” এই মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অধীর চৌধুরী আরও বলেন,” আপনাদের এই আশীর্বাদ আমার কাছে চরনামৃত।
অধীর চৌধুরী আরও বলেন, কোন রাজনৈতিক নেতাদের এই ধরনের সৌভাগ্য আছে কি আমার জানা নেই। কারণ নির্বাচনে লড়াই করার জন্য এলাকার সাধারণ মহিলারা আমার হাতে অর্থ তুলে দিচ্ছে এটা চরম সৌভাগ্য আমার।”

Post Views: 85

Continue Reading

Previous: ঝাড়গ্রামে বাম-তৃণমূল-বিজেপি, কেউ কাউকে জমি ছাড়তে নারাজ
Next: সরগরম ঠাকুরনগরের ঠাকুরবাড়ি

সম্পর্কিত গল্প

Untitled-S.png

তল্লাশি শেষে প্রিন্টার হাতে বেরোলো ইডি, সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশিতে কি পেলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

Online Desk মার্চ 11, 2026
20260311_172623.jpg

দুবাই বিমানবন্দরের কাছে ইরানের ড্রোন হামলা, জখম ৪, আহতের মধ্যে রয়েছে এক ভারতীয়

Online Desk মার্চ 11, 2026
Untitled-d.png

হাওড়ায় DYFI এর DM অফিস অভিযানে ধুন্ধুমার

Online Desk মার্চ 11, 2026

You may have missed

F-1.jpg

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফারুক আবদুল্লা ! ২০ বছর ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন আততায়ী

Online Desk মার্চ 12, 2026
KKR.jpg

আইপিএলের সম্ভাব্য সূচি প্রকাশ, কবে কবে রয়েছে ম্যাচ নাইটদের

Online Desk মার্চ 11, 2026
S.jpg

বুমরাহকে বিশ্রামের ভাবনা বোর্ডের

Online Desk মার্চ 11, 2026
Untitled-S.png

তল্লাশি শেষে প্রিন্টার হাতে বেরোলো ইডি, সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশিতে কি পেলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

Online Desk মার্চ 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.