Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও কাণ্ড: পাকিস্তান থেকে দেড় বছর আগে ভারতে আসে দুই জঙ্গি, তাদের রাস্তাঘাট চিনিয়েছিল কাশ্মীরের আদিল

পহেলগাঁও কাণ্ড: পাকিস্তান থেকে দেড় বছর আগে ভারতে আসে দুই জঙ্গি, তাদের রাস্তাঘাট চিনিয়েছিল কাশ্মীরের আদিল

Online Desk এপ্রিল 26, 2025
adil.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের মধ্যে দুজন বছর দেড়েক আগে পাকিস্তান থেকে ভারতে এসেছিল। কাশ্মীরে আসার পর ওই দুই জঙ্গিকে স্থানীয় রাস্তাঘাট এবং এলাকা চিনিয়েছিল কাশ্মীরের বাসিন্দা আদিল হুসেন ঠোকর। এমন তথ্য উঠে এসেছে তদন্তে। ইতিমধ্যে তিন জনের স্কেচ প্রকাশ করেছে পুলিশ।

সূত্রের খবর, দেড় বছর আগে পাকিস্তান থেকে ভারতে ঢুকেছিল আলি ভাই ওরফে তালহা এবং হাশিম মুসা। দুজনের মধ্যে মুসাই প্রথমে ভারতে এসেছিল। তার পরে এসেছিল আলি। ভারতে প্রবেশ করার পরে দুজনেই কাশ্মীরের বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল। সূত্রের খবর ২০২৩ সালের সেপ্টেম্বরে মুসা ভারতে প্রবেশ করার পর তার উপরে বদগাঁও এলাকায় কর্মকাণ্ড করার ভার পড়েছিল। পাশাপাশি আলি ভারতে অনুপ্রবেশ করার পর শ্রীনগরের দাচিগাঁও জঙ্গলে সক্রিয় ছিল। এই এলাকা ত্রালের সঙ্গে যুক্ত। যেখান থেকে পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে পহেলগাঁও পর্যন্ত যাওয়া যায়। তদন্তকারীদের মতে, এই পথ দিয়ে পহেলগাঁও পর্যন্ত যাতায়াত করত তারা। সেই সঙ্গে তাদেরকে সাহায্য করত আদিল।

পুলিশ সূত্রে খবর, আদিল হুসেন ঠোকর ২০১৮ সালে পাকিস্তানে গিয়েছিল। ২০২৪ সালে সে কাশ্মীরে ফেরে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বিজবেহারার গুরে গ্রামের বাসিন্দা আদিল। সূত্রের খবর, পাকিস্তানে গিয়ে সে প্রশিক্ষণ নিয়েছিল। এমনকি পহেলগাঁওয়ে হামলার আগে বৈসরন এলাকায় বহু বার তারা রেকি করেছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে আদিল-সহ তিন জনের স্কেচ এঁকে প্রকাশ করেছে পুলিশ।

Post Views: 104

Continue Reading

Previous: হামলা চালিয়ে কী ভাবে পালাতে হবে, জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল পাক সেনা
Next: জমকালোভাবে উদ্বোধন কন্যাশ্রী কাপের

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.