Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হামলা চালিয়ে কী ভাবে পালাতে হবে, জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল পাক সেনা

হামলা চালিয়ে কী ভাবে পালাতে হবে, জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল পাক সেনা

Online Desk এপ্রিল 26, 2025
terror.jpg

ওঙ্কার ডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওইয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই হামলার পিছনে পাকিস্তানের মদত রয়েছে বলে আগেই দাবি করা হয়েছিল বিভিন্ন মহল থেকে। এবার আরও একটি সূত্র দাবিপহেলগাঁওইয়ে হামলার পিছনে পাক সেনার যোগের কথা জানাল।

সূত্রের খবর, জঙ্গিরা ত্রালের ঘন জঙ্গলের ভিতর দিয়ে বৈসরন পৌঁছেছিল। আর ঘন জঙ্গলে যাতে রাস্তা না গুলিয়ে যায় তার জন্য ব্যবহার করেছিল একটি বিশেষ অ্যাপ। যে অ্যাপের নাম ‘আল্পাইন কোয়েস্ট’। সূত্রের দাবি, এই অ্যাপ কী ভাবে ব্যবহার করতে হবে এবং হামলার পর কী ভাবে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালাতে হবে সেই বিষয়ে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল পাক সেনা বাহিনী। এই প্রথম নয়, এর আগেও এই অ্যাপ ব্যবহার করে জম্মুর জঙ্গলে হামলা চালায় জঙ্গিরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলার পর দায় স্বীকার করে নিয়েছে ‘লস্কর ই তৈবা’র ঘনিষ্ঠ সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। সূত্রের দাবি, এই জঙ্গি সংগঠনের ‘হিট স্কোয়াড’ এবং ‘ফ্যালকন স্কোয়াড’ এই ধরনের হামলার ক্ষেত্রে বিশেষ ভাবে প্রশিক্ষিত। হামলা চালানোর পর তাদেরকে ঘন জঙ্গলে লুকিয়ে পড়ার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। জঙ্গিদের এই হামলার নির্দিষ্ট লক্ষ্য রয়েছে বলে পর্যবেক্ষকদের মত। আগামী জুলাই মাসে অমরনাথ যাত্রা শুরু হবে। তার আগে পর্যটক এবং পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই হামলা চালানো হয়েছে বলে সূত্রের দাবি।

Post Views: 128

Continue Reading

Previous: জঙ্গি হামলার পরে এক সহিসকে আটক পুলিশের, চলছে জিজ্ঞাসাবাদ
Next: পহেলগাঁও কাণ্ড: পাকিস্তান থেকে দেড় বছর আগে ভারতে আসে দুই জঙ্গি, তাদের রাস্তাঘাট চিনিয়েছিল কাশ্মীরের আদিল

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.