Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জঙ্গি হামলার পরে এক সহিসকে আটক পুলিশের, চলছে জিজ্ঞাসাবাদ

জঙ্গি হামলার পরে এক সহিসকে আটক পুলিশের, চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk এপ্রিল 26, 2025
ayaz-1.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছে নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যে জম্মুকাশ্মীরে দুই জঙ্গির বাড়ি বিস্ফোরণে ধ্বংস হয়েছে। এবার এই ঘটনায় এক সহিসকে আটক করল গান্দেরবাল পুলিশ। হামলার আগে তিনিই পর্যটকদের ধর্ম পরিচয় জিজ্ঞাসা করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পহেলগাঁও কাণ্ডের পর এক ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মহিলা পর্যটক দাবি করছেন, পহেলগাঁওয়ে ঘোড়ার এক সহিস তাঁদের ধর্ম পরিচয় জিজ্ঞাসা করেছিলেন। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর শুক্রবার এক সহিসকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহিলা যে সহিসের কথা উল্লেখ করেছিলেন, ধৃত ব্যক্তি তিনিই কি না তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে খবর, ধৃত সহিসের নাম আইয়াজ আহমেদ জুঙ্গাল। গান্দেরবালের গোহিপোড়া রাইজানের বাসিন্দা তিনি। পর্যটকদের খচ্চরের সওয়ারি করান তিনি। সোনমার্গের থাজওয়াস হিমবাহে কাজ করতেন আইয়াজ। তদন্তকারীরা জানিয়েছেন, আইয়াজের সঙ্গে পহেলগাঁও কাণ্ডের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ভিডিওতে মহিলা যে সহিসের কথা বলেছেন, ধৃত ব্যক্তি তিনিই কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই পর্যটক। বাংলার তিন জনও এই হামলায় নিহত হয়েছেন। এই ঘটনার পইর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জঙ্গিদের রেহাই দেওয়া হবে না বলে হুঙ্কার দিয়েছে। সেই আবহে বৃহস্পতিবার রাতে জম্মুকাশ্মীরে দুটি পৃথক বিস্ফোরণে লস্কর-ই-তৈবার দুই জঙ্গি আদিল হুসেন ঠোকার এবং আসিফ শেখের বাড়ি ধ্বংস হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, আদিল এবং আসিফ পহেলগাঁও হামলায় জড়িত ছিল।

Post Views: 117

Continue Reading

Previous: পহেলগাঁওয় হত্যাকাণ্ডের জেরে পিছিয়ে গেল শাহরুখ পুত্র আরিয়ানের কলকাতার বড় ইভেন্ট
Next: হামলা চালিয়ে কী ভাবে পালাতে হবে, জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল পাক সেনা

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.