Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পহেলগাঁওয় হত্যাকাণ্ডের জেরে পিছিয়ে গেল শাহরুখ পুত্র আরিয়ানের কলকাতার বড় ইভেন্ট

পহেলগাঁওয় হত্যাকাণ্ডের জেরে পিছিয়ে গেল শাহরুখ পুত্র আরিয়ানের কলকাতার বড় ইভেন্ট

Online Desk এপ্রিল 26, 2025
fgyhj.png

ওঙ্কার ডেস্ক: কলকাতায় নতুন মদের ব্যান্ড লঞ্চ নিয়ে শনিবার কেকেআরের ম্যাচের দিন অনুষ্ঠান ছিল শাহরুখপুত্র আরিয়ান খানের। কিন্তু পহেলগাঁও জঙ্গিহানার ঘটনার পর সেই অনুষ্ঠান আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ইডেনে নাইট রাইডার্সের ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে চায় নাইটরা। তবে এখনও পর্যন্ত তা চূড়ান্ত হয়নি। কারণ বিসিসিআইয়ের থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও উত্তর আসেনি।
ইডেনে একদিকে যখন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নাইটদের মরণবাঁচন ম্যাচ, তখন আইটিসি সোনার বাংলায় হওয়ার কথা ছিল ‘D’YAVOL After Dark’ নামের ইভেন্ট। সেখানে লঞ্চ হবার কথা ছিল আরিয়ান খানের নতুন মদের ব্র্যান্ড। শোনা যাচ্ছিল, অনন্যা পাণ্ডে, সানায়া কাপুর, সুহানা খানসহ অনান্য তারকা সেখানে উপস্থিত থাকতে পারেন। কিন্তু পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গিহানার ঘটনার জেরে সেই অনুষ্ঠান পিছিয়ে যাচ্ছে।
এই মেগা ইভেন্টের ব্যবস্থাপনার দায়িত্বে ‘হোয়াটস ইন দ্য নেম’। আরিয়ান খানের নতুন ভদকা ব্র্যান্ডের লঞ্চ অনুষ্ঠানের সব দায়িত্ব ছিল এই সংস্থার কাঁধে। তবে পহেলগাঁওয়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ড শোকস্তব্ধ গোটা দেশ। এই পরিস্থিতিতে কলকাতার এই ইভেন্ট স্থগিত রাখা হচ্ছে।

Post Views: 536

Continue Reading

Previous: সুপার কাপে শনিবার বাংলার মর্যাদার লড়াইয়ে কেরালার সামনে মোহনবাগান
Next: জঙ্গি হামলার পরে এক সহিসকে আটক পুলিশের, চলছে জিজ্ঞাসাবাদ

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.