Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভবানীপুরে ভুয়ো পরিচয়ে বসবাস; গ্রেপ্তার তিন আফগান নাগরিক

ভবানীপুরে ভুয়ো পরিচয়ে বসবাস; গ্রেপ্তার তিন আফগান নাগরিক

Online Desk নভেম্বর 1, 2025
dxf

ওঙ্কার ডেস্ক: কলকাতার ভবানীপুরে তিন আফগান নাগরিককে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে তাঁরা ভবানীপুর এলাকায় বসবাস করছিলেন। কলকাতা পুলিশের বিশেষ দফতরের তদন্তে উঠে এসেছে, ওই তিন জন ভারতীয় নাগরিকের ছদ্মবেশে বিভিন্ন সরকারি নথি জাল করে বছরের পর বছর ধরে শহরে গোপনে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন আফগান নাগরিকের নাম আবদুল্লাহ খান, সাহেব খান এবং জালাত খান। তাঁদের মধ্যে আবদুল্লাহ ১৯৯৫ সালে ভারতে আসেন, সাহেব ও জালাত যথাক্রমে ২০১৭ ও ২০১৯ সালে দেশে প্রবেশ করেন। প্রথমদিকে বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে প্রবেশ করলেও, পরে আর সেই নথিপত্র নবায়ন করেননি। বরং জাল আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড তৈরি করে তাঁরা ভারতীয় নাগরিক সেজে থাকছিলেন।
ভবানীপুর থানার পুলিশ ও নিরাপত্তা নিয়ন্ত্রণ দফতরের যৌথ অভিযানে ধরা পড়েন ওই তিনজন। সূত্রের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় ভবানীপুরের এক আবাসনে। সেখান থেকে উদ্ধার হয় বেশ কিছু জাল নথি, নগদ অর্থ ও বিদেশি মুদ্রা। তদন্তকারীরা মনে করছেন, এই তিন জনের সঙ্গে জাল পরিচয়পত্র সরবরাহকারী একটি বড় চক্রের যোগ থাকতে পারে।
পুলিশের এক কর্তা জানান, ‘‘তিনজনই আফগান নাগরিক। তাঁরা ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও ভারতে অবৈধভাবে থেকে গিয়েছিলেন। জাল পরিচয়পত্র ব্যবহার করে তাঁরা নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করতেন।’’ ইতিমধ্যে আবদুল্লাহ, সাহেব ও জালাতকে আদালতে পেশ করা হয়েছে। আলিপুর আদালত তাঁদের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।
তদন্তে আরও জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে দুজন ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিশে গিয়েছিলেন। কেউ তাঁদের বিদেশি বলে সন্দেহ করেননি। তাঁদের ব্যবহৃত আধার ও ভোটার কার্ডে কলকাতার ঠিকানাই উল্লেখ ছিল। ফলে স্থানীয় প্রশাসনের কাছেও তাঁদের পরিচয় গোপন রাখা সম্ভব হয়েছে।
পুলিশ এখন খতিয়ে দেখছে, কীভাবে এবং কোথা থেকে তাঁরা এসব জাল নথি সংগ্রহ করেছেন। তদন্তকারীরা মনে করছেন, কলকাতার ভেতরে বা বাইরে কোনও জাল ডকুমেন্ট তৈরি করার নেটওয়ার্কের সঙ্গে এই তিনজনের যোগাযোগ থাকতে পারে। সেই চক্রকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই শহরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, বিদেশি নাগরিকরা কীভাবে এত সহজে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে বছরের পর বছর ধরে শহরে লুকিয়ে থাকতে পারে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুতরভাবে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে পরিচয় যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হবে।

Post Views: 126

Continue Reading

Previous: এসআইআর প্রক্রিয়ায় হাইকোর্টের নজরদারি চেয়ে মামলা
Next: দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.