Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসআইআর প্রক্রিয়ায় হাইকোর্টের নজরদারি চেয়ে মামলা

এসআইআর প্রক্রিয়ায় হাইকোর্টের নজরদারি চেয়ে মামলা

Online Desk অক্টোবর 31, 2025
Calcutta-highcourt-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষার কাজে কলকাতা হাইকোর্টের নজরদারি চেয়ে মামলা দায়ের হল। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।

আদালতে মামলাকারী আর্জি জানিয়েছেন, এসআইআর প্রক্রিয়া আদালতের নজরদারিতে হোক। শুধু তাই নয় এই গোটা প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা কেন করা হচ্ছে, এর প্রয়োজন কী, তা বিস্তারিতভাবে আদালতের কাছে যাতে কমিশন জানায়, তার দাবি জানানো হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশেরও আর্জি জানানো হয়েছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হয়ে গিয়েছে। বিহারে প্রথম পর্বের এসআইআর হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে বাংলা ও ১১ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ নিবিড় সমীক্ষার কাজ করা হচ্ছে। আগামী ৪ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাবেন। তাঁরা এনুমারেশন ফর্ম দেবেন প্রত্যেক ভোটারকে। ভোটারদের ফর্ম ফিল-আপ করার কাজ চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। আগামী ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। ৯ ডিসেম্বর থেকে আগামী বছর ৮ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ জমা নেওয়ার কাজ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৭ ফেব্রুয়ারি। কিন্তু কমিশনের এই নির্ঘন্ট প্রকাশের কয়েক দিনের মধ্যে এসআইআর ইস্যুতে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের হল।

Post Views: 147

Continue Reading

Previous: সম্প্রীতির অনন্য ছবি চন্দননগরে, মসজিদের জমিতে হয় জগদ্ধাত্রী পুজো
Next: ভবানীপুরে ভুয়ো পরিচয়ে বসবাস; গ্রেপ্তার তিন আফগান নাগরিক

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.