Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সম্প্রীতির অনন্য ছবি চন্দননগরে, মসজিদের জমিতে হয় জগদ্ধাত্রী পুজো

সম্প্রীতির অনন্য ছবি চন্দননগরে, মসজিদের জমিতে হয় জগদ্ধাত্রী পুজো

Online Desk অক্টোবর 31, 2025
jagadhatri.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রীতির ভূমি বাংলা। যেখানে আজান ও গৌর কীর্তনের ঘন্টা মিশে যায়। দুই সম্প্রদায়ের সহাবস্থানের এই দৃশ্য চিরায়ত। এ বার জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দেখা গেল অনন্য দৃষ্টান্ত। যেখানে মসজিদ কমিটির সম্পাদক পুজোর জন্য টাকা জোগান। হুগলির চন্দননগরে এই পুজো আয়োজিত হয় মসজিদ কমিটির জায়গায়। শুধু তাই নয় এই পুজোকে ঘিরে দেখা যায় হিন্দু-মুসলিম-খ্রীস্টান সম্প্রদায়ের মানুষের উন্মাদনা।

মহিলারা সারা বছর জগদ্ধাত্রী পুজোর জন্যই অর্থ সঞ্চয় করেন। চন্দননগরের পাদ্রী পাড়ায় জগদ্ধাত্রী পুজো কমিটির সহ সম্পাদক ইমতিয়াজ হোসেন। তিনি স্থানীয় মসজিদ কমিটির সম্পাদকও। এ বছরে প্রতিমা তৈরির খরচ যা হয়েছে তা নিজের পকেট থেকে দিয়েছেন ইমতিয়াজ। পাশাপাশি, চাঁদা তোলা থেকে ভোগের দায়িত্বে রয়েছেন স্বপন, গৌতম, জোসেফ।

স্থানীয়রা জানাচ্ছেন, জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে প্রতিমা আর আলোকসজ্জা দেখতে প্রতি বছর বহু মানুষ আসেন। পাদ্রীপাড়ার এই জায়গায় যেমন পালিত হয় জগদ্ধাত্রী পুজো, তেমনই ঈদের অনুষ্ঠান থেকে বড়দিনের উৎসব, সেগুলিও পালিত হয়। সম্প্রীতির এই মিলন ক্ষেত্র বর্তমানে ধর্ম নিয়ে বিদ্বেষ ও বিভেদের মাঝে যেন এক টুকরো আশার আলো ছড়ায় বলে মত পর্যবেক্ষকদের। পুজো কমিটির এক সদস্য জানান, চন্দননগর পৌর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডে রাস্তার উপরেই সমস্ত সম্প্রদায়ের মানুষ সামিল হন। পরবর্তীতে রাস্তায় পুজো বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে। এর পর পুজো কমিটি ও মসজিদ কমিটি আলোচনা করে রাস্তার পাশে জায়গা কিনে পুজো শুরু করে। সেই ধারা আজও চলছে।

Post Views: 106

Continue Reading

Previous: এইচ-১বি ভিসার ‘অপব্যবহারে’ সুবিধা পাচ্ছে ভারত, দাবি ট্রাম্প প্রশাসনের
Next: এসআইআর প্রক্রিয়ায় হাইকোর্টের নজরদারি চেয়ে মামলা

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.